সংগৃহীত ছবি
জাতীয়

মাদকাসক্ত মায়ের হাতে শিশু খুন

নিজস্ব প্রতিনিধি: ঢাকার খিলগাঁওয়ে ‘মাদকাসক্ত’ মা তাসনিয়া চৌধুরীর বিরুদ্ধে নিজের ৪ বছরের এক শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ঢাবিতে যানবাহন নিয়ন্ত্রণ শিথিল

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গুলজার হোসেন বলেন, শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় আয়না নুর ইসলাম নামের ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যার দিকে রমনা সিদ্ধেশ্বরী হাসনা ভিলার ৩৮/৯নম্বর বাসা থেকে শিশুকে উদ্ধার করা হয়।

অভিযুক্ত নারীর স্বামী আতিকুল ইসলামের বরাত দিয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আরও জানান, মেয়ে আয়না নুর ইসলাম (৪) ও ৫ মাসের একটি সন্তানকে নিয়ে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর ১২ নম্বর রোডের একটি বাসায় থাকতেন তাসনিয়া চৌধুরী। তার স্বামী আতিকুল ইসলাম দুধের ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। তাসনিয়া চৌধুরী মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন তার স্বামী। এ কারণে কয়েক মাস ধরে শিশুটির বাবা আতিকুল সিদ্ধশ্বরীতে আলাদা বাসায় থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াও হতো।

আরও পড়ুন: বইমেলা শুরু আজ

গুলজার হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক তাসনিয়া চৌধুরী আটক রয়েছেন। তার স্বামী আতিকুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ ঘটনায় তাসনিয়া চৌধুরীর সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই নারী কি ধরনের মাদক সেবন করতেন, সে বিষয়টি প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা