জাতীয়

অবশেষে অবরোধ প্রত্যাহার করলেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা চত্বরের অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা। রোববার (০৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে পুলিশের অনুরোধে প্রায় এক ঘণ্টা পর এ অবরোধ তুলে নেন তারা।

এরপর সড়কে যান চলাচল শুরু হয়। এর আগে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টোকেন দাবিতে বিকেল পৌনে ৩টার দিকে সার্ক ফোয়ারা চত্বরে অবস্থান নেন কয়েক হাজার প্রবাসী। তখন সব সড়ক বন্ধ হয়ে যায়। তীব্র যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে মানুষজন। অনেকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যান গেছেন।

রোববার বিকেল পৌনে ৪টার দিকে সড়ক থেকে অবস্থান সরিয়ে অন্যত্র চলে যান প্রবাসীরা। ফলে সড়ক অনেকটা স্বাভাবিক হয়।

এর আগে সকাল থেকে হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের টোকেনের জন্য ১২ থেকে ১৫ হাজার প্রবাসী অবস্থান নেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে একপর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। পরে হোটেল বন্ধ করে দেওয়া হয়। সেখান থেকে প্রবাসীদের একটি অংশ সার্ক ফোয়ারা চত্বরে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গত ২৬ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ০৪ অক্টোবর নতুন টোকেন দেওয়া হবে। ৪৫০ জনকে টোকেনের জন্য ডাকা হলেও অন্তত ১২ থেকে ১৫ হাজার মানুষ টোকেনের জন্য এসে জড়ো হন।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

দেশজুড়ে বজ্রপাতের সতর্কতা: ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের ১৪টি জেলার বিভিন্ন এলাকায় আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত বজ্রসহ ঝড়-বৃষ্টি,...

কালকিনিতে ১০ কিমি খাল দখল, উচ্ছেদের দাবি এলাকাবাসীর

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুরের মধ্য দিয়ে...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

সংসদে অপসংস্কৃতি ও চরিত্রহনন বন্ধের দাবি বিরোধী নেতার

জাতীয় সংসদকে কোনোভাবেই ব্যক্তিপূজা বা তোষামোদের মঞ্চে পরিণত করা উচিত নয় বলে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা