সংগৃহীত ছবি
জাতীয়

গ্রহণযোগ্য নির্বাচন দিতে ইসি বদ্ধপরিকর

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে নির্বাচন কমিশন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন : জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর প্রস্তুতি এবং কুমিল্লা জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের মতবিনিময় সভা চলছে।

আরও পড়ুন : ঢাকায় ৩ হাজার পুলিশ মোতায়েন

এর আগে সকাল সাড়ে ৯টায় সিইসি এএমএম নাসির উদ্দিন কুমিল্লা সার্কিট হাউসে এসে পৌঁছান।

বেলা সাড়ে ১১ থেকে দুপুর আড়াই পর্যন্ত মতবিনিময় সভা শেষে সিইসি কুমিল্লার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ময়নামতি শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করবেন। এ দুই পুরাকীর্তি ও সংরক্ষণশালা পরিদর্শন শেষে বুধবার ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা ত্যাগ করার কথা রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা