সংগৃহীত ছবি
জাতীয়

র‍্যাব বিলুপ্তির সিদ্ধান্ত হলে মেনে নেব

নিজস্ব প্রতিবেদক: র‍্যাব বিলুপ্ত করা হলে সেই সিদ্ধান্ত মেনে নেয়া হবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। এ সময় পূর্বে র‍্যাব কতৃক ঘটে যাওয়া নেতিবাচক কাজের জন্য ভুক্তভোগীদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে তাদের কাছে ক্ষমা প্রার্থনাও করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সময় তিনি এ সকল কথা বলেন।

আরও পড়ুন: স্থায়ী কমিটির বৈঠকে বিক্রম মিশ্রি হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত

এ সময় র‍্যাবের বিরুদ্ধে আয়না ঘরের অভিযোগে তিনি বলেন, দেশে গুম-খুন কমিশন যেহেতু এটিকে নিয়ে কাজ করছে সেই জন্য এ সকল আয়নাঘর অক্ষত রাখা হয়েছে। তবে এখন থেকে র‍্যাবের কোনো সদস্য নিজ ব্যক্তিগত স্বার্থে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, র‍্যাবের বিরুদ্ধে দেশে গুম-খুনের অভিযোগ আছে। তবে সামনে এমন ধরনের ঘটনা আর হবে না। এ সময় র‍্যাব কর্তৃক যারা গুম-খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন সেই সকল পরিবারের কাছে ক্ষমাও চান তিনি। বলেন, এ সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে র‍্যাবকে দায়মুক্ত হবে।

র‍্যাব ডিজি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু জনপ্রত্যাশা এখনও পূরণ হয়নি। এ সময় গত ৪ মাসে ডাকাতি, ছিনতাই ও চাদাবাজির অভিযোগে ১৬ জন র‍্যাব সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও জুলাই-আগস্টের মামলায় র‍্যাবের ৩৫৩ জন সদস্যকে গ্রেফতার করেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা