সংগৃহীত ছবি
জাতীয়

অস্থিরতা করলে ভারত ভালো থাকবে না

নিজস্ব প্রতিবেদক : ভারত গায়ে পড়ে এসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে ভালো থাকতে পারবে না বলে জানিয়েছেন নৌ পরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আরও পড়ুন : আগরতলা মিশনে কনস্যুলার সেবা বন্ধ

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল সংলগ্ন বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএর নির্মাণাধীন মাল্টিপারপাস প্রকল্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, মূলত ভারতের কিছু রাজনীতিবিদ নির্বাচনে ভোট পাওয়ার উদ্দেশ্যে এবং সেখানকার কিছু গণমাধ্যম বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।

আরও পড়ুন : ভারতীয় হাইকমিশনারকে তলব

তবে ভারত সরকার বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে না প্রত্যাশা করে তিনি বলেন, ভারত একটি বৃহৎ দেশ। প্রতিবেশী দেশের সঙ্গে তাদের ভালো সম্পর্কই রাখা উচিত।

তিনি বলেন, ভারত যদি সেটা না করে এটা ভালো লক্ষণ নয়। ভারত সরকার যদি গায়ে পড়ে ১৮ কোটি মানুষের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তবে তারা ভালো থাকতে পারবে না। বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক ভারত নষ্ট করলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বরং ভারতেরই ক্ষতি হবে।

আরও পড়ুন : ‘কেমন পুলিশ চাই’ জরিপের ফল প্রকাশ

সাখাওয়াত হোসেন বলেন, শীতলক্ষ্যা নদীসহ দেশের সব নদী দূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয়কে নৌ-মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে। নদী রক্ষা কমিশনের মাধ্যমে নদী দখল রোধে অচিরেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে বড় দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে বাধা আসে। বাধা উপেক্ষা করেই নদী দখলমুক্ত করা হবে।

তিনি আরও হোসেন বলেন, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বিভিন্ন গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার পেছনে শ্রমিকদের কোনো দোষ নেই। এর পেছনে যারা ষড়যন্ত্র করছে, সরকার তাদের চিহ্নিত করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা