জাতীয়

স্বাস্থ্যবিধি মেনে ১৩ গন্তব্যে চলছে ইউএস-বাংলার ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। যাত্রী সেবাকে প্রাধ্যন্য দিয়ে ২০১৪ সালের ১৭ জুলাই থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। বর্তমান করোনাকালীন সময়ে স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে ১ জুন থেকে ধারাবাহিকভাবে অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে স্বল্প পরিসরে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংজু, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মাস্কাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে। কলকাতা, চেন্নাই, ব্যাংকক রুটে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলার।

বর্তমানে ঢাকা থেকে ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্র্যাফট দিয়ে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আন্তর্জাতিক রুট গুলোতে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে মোট ১৩টি এয়ারক্র্যাফট রয়েছে যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০।

অভ্যন্তরীণ রুটে ভ্রমণের সময় সকল ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিশেষ করে হ্যান্ড গ্ল্যাভস, মাস্ক, ফেস শিল্ড প্রদান করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ট্রাভেল করার সময় সকল ধরনের স্বাস্থ্যবিধি পরিপালন করে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

এছাড়া কক্সবাজারসহ অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্য হলিডে প্যাকেজ দিচ্ছে ইউএস-বাংলা। টিকিট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সেলস্ সেন্টারে (০১৭৭৭৭৭৭৮০০-৬) যোগাযোগ করতে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা