সংগৃহীত ছবি
জাতীয়

শেখ হাসিনাসহ ৬১ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে আদালতের নির্দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৬১ জনের নামে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশিদের পাঁচ দেশ ভ্রমণে সতর্কতা

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৮-এর নির্দেশে মামলাটি দায়ের করা হয়। এর আগে ১৩ নভেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মো. মুরসালিন আলমের (২২) বাবা মো. শাহ আলম বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন।

আরও পড়ুন : গুমের সঙ্গে জড়িতরা পার পাবে না

আহত মুরসালিন আলম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের যাত্রামুড়ার বরাব দিঘী এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, শেখ হাসিনা ছাড়াও আসামি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক, মাহবুবউল আলম হানিফ, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু ও সেলিম ওসমান, আওয়ামী লীগ নেতা শাহ নিজাম, শামীম ওসমানের ভাতিজা ও জাতীয় পার্টির সাবেক এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদসহ ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরও পড়ুন : ফের অটোরিকশা চালকদের অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার সঙ্গে সড়কে অবস্থান করছিলেন মুরসালিন আলম। এ সময় মামলায় উল্লিখিত সন্ত্রাসীদের গুলিতে কোমর এবং দুই পায়ে বিদ্ধ হয়ে রক্তাক্ত জখম হন মুরসালিন। একটি গুলি তার মাংসপেশির একপাশে লেগে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। এ সময় আরও ১০ থেকে ১৫ জন গুলিবিদ্ধ হন বলে মামলায় উল্লেখ করা হয়। পরে আহত মুরসালিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মুরসালিন এখনো সিএমএইচে চিকিৎসাধীন আছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা