সরকার চাইলে ওষুধের মূল্য অর্ধেক হবে
জাতীয়

সরকার চাইলে ওষুধের মূল্য অর্ধেক হবে

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে 'আজহার-শফিক ফাউন্ডেশন' আয়োজিত এক আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন সরকার চাইলে ১৫ দিনের মধ্যে ওষুধের মূল্য কমিয়ে অর্ধেকে নিয়ে আসতে পারে এবং এতে ওষুধ কোম্পানিরও কোনো ক্ষতি হবে না।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভায় জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকের যে অবস্থা, কোনো বয়োবৃদ্ধের চিকিৎসা হওয়া সম্ভবপর না, ওষুধের দাম এত বেড়েছে। সরকার চাইলে ১৫ দিনের মধ্যে সব ওষুধের দাম অর্ধেক হয়ে যেতে পারে। তাতে ওষুধ কোম্পানিরও লাভ কমবে না।

তিনি বলেন, বৃদ্ধদের অবহেলা করার ফলে তাঁরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। কথায় কথায় আত্মহত্যা করছে, যৌন নিপীড়ন বাড়ছে। একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত। সেজন্য ঘুরে ফিরে যা আসে তা হলো সুষ্ঠু রাজনীতি দরকার।

তিনি আরও বলেন, আমাদের এই নৈরাজ্য কমাতে হবে। সুষ্ঠু শাসন, সুষ্ঠু রাজনীতি না হলে চলবে না। সবাইকে সহনশীল হয়ে মিলেমিশে আমাদের দেশটাকে পরিবর্তনের দিকে নিতে হবে। শুধু দুঃখের গীত আমরা গাইতে চাই না, আনন্দের গীতও আমরা গাইতে চাই। সবাই মিলে হাসতে চাই, সবাই মিলে গল্প করতে চাই। এটার ব্যাপারে সরকারের ভূমিকা সবচেয়ে বেশি।

ডা. জাফরুল্লাহ বলেন, প্রত্যেকটি ফ্ল্যাটে পিতা-মাতা বা বয়োবৃদ্ধদের জন্য একটি রুম ও বাথরুম থাকতে হবে। এটা বাধ্যতামূলক করতে হবে, নতুবা ফ্ল্যাট করা যাবে না। কেননা এই জাতীয় বিচ্ছিন্নতা মানসিকভাবে ব্যক্তিকে বা দেশকে ধ্বংস করে। লোভ-লালসা বাড়ায়। আর দেশের প্রতিটি ছাত্রের উচিত সপ্তাহে অন্তত একদিন একজন বয়োবৃদ্ধের সঙ্গে সময় কাটানো। এতে করে এমসি কলেজের মতো ঘটনাগুলো কমে আসবে।

আয়োজনে ফাউন্ডেশনের সভাপতি একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রবীণ নাগরিক উপস্থিত ছিলেন।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা