সংগৃহীত ছবি
জাতীয়

বিক্ষোভের ডাক দিলেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তর্বর্তী সরকারে নতুন উপদেষ্টা নিয়োগে ছাত্র-জনতার অংশীদারিত্ব নেই দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেল ৩টায় এ কর্মসূচি পালনের কথা থাকলেও তা ১ ঘণ্টা দেরিতে ৪টায় হবে।

সোমবার (১১ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন হাসনাত আব্দুল্লাহ।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কিউবা

হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, দেশে ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে নতুন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে আজ বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ডাকে।

এদিকে, বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে আ’লীগ ফ্যাসিবাদী দোসরদের স্থান দিয়ে আন্দোলনে শহীদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমমনা দাবিতে পরপর ২টি প্রোগ্রাম হওয়ায় আমরা বিকেল ৪ টায় একসাথে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছি।

তার আগে, রোববার সন্ধ্যায় শপথ নেন নতুন ৩ উপদেষ্টা। এরপর রাতেই বঙ্গভবনের সামনে ১ উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ এনে বিক্ষোভ করে গণঅধিকার পরিষদ। এ সময় যশোরেও বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা