সংগৃহীত ছবি
জাতীয়

আজ রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক: বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সম্মেলনে যোগ দিতে আজ রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার ২য় বিদেশ সফর।

আরও পড়ুন: নিরাপদ সড়ক নিশ্চিতকরণে প্রচেষ্টা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার কাজান শহরে ২২-২৪ অক্টোবর ব্রিকস সম্মেলন হবে। পররাষ্ট্র সচিব ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করতে রাশিয়া যাবেন। ২৪ অক্টোবর ব্রিকস সম্মেলনের কর্ম অধিবেশনে তার বক্তৃতা করার কথা রয়েছে। সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র সচিবের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে কয়েকটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকার এক‌টি কূটনৈতিক সূত্র বলছেন, চলতি বছরের জুনে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ব্রিক‌সের সদস্যপদ পে‌তে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়েছিল, সদস্যপদ দেওয়া সম্ভব না হলেও যেন অংশীদার দেশ হিসেবে বাংলাদেশকে বিবেচনা করা হয়। এবারের সম্মেলনে সদস্যপদ পাওয়ার বিষয়‌টি তুলবে। সে‌টি না হলেও অংশীদার করার অনুরোধ জানাবে বাংলাদেশ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা