সংগৃহীত ছবি
জাতীয়

ছাদ থেকে পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানের নর্দা কালাচাঁদপুর এলাকার ১টি বাসার ছাদ থেকে নিচে পড়ে মো. রিপন (৪০) নামের ১ গাড়িচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: কারাগারে গেলেন দবিরুল ইসলাম

নিহত গাড়িচালক, পাবনার চাটমোহর উপজেলার কাটলী গ্রামের অ্যাডভোকেট গোমেজের ছেলে। তিনি ঢাকায় কালাচাঁদপুরে ভাড়াবাসায় থাকতেন। তাদের ১টি কন্যাসন্তান রয়েছে।

নিহত রিপনের স্ত্রী বৃষ্টি জানান, আমার স্বামী পেশায় একজন গাড়িচালক। বুধবার রাতে বাসায় আসার পর ছাদে গিয়েছিলেন। ঐ সময় বৃষ্টি হচ্ছিল এবং ছাদ অনেক পিচ্ছিল ছিলো। এর কিছুক্ষণ পর আমরা চিৎকার শুনতে পাই। এরপর নিচে গিয়ে দেখি আমার স্বামী পড়ে আছে। এর পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোরের দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, লাশ মর্গে রাখা আছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

মাঠে কাটা ধান, জমিতে আলু-সরিষা-ভুট্টা; বৃষ্টিতে কৃষকের দুশ্চিন্তা

দিনাজপুরের বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চরম...

বোচাগঞ্জে আদিবাসীদের মাঝে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

দিনাজপুরের বোচাগঞ্জে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্...

কেরানীগঞ্জ মৎস্যজীবীলীগ নেতা আটক

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ শাজাহানকে আটক করে থা...

সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ি দখলের চেষ্টা!

দিনাজপুর পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এ...

বন্যার প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা

বন্যা ও অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা