সংগৃহীত ছবি
জাতীয়

আন্দোলনে ঢামেকে ১৭২ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: দেশে ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৭২ জনের মৃত্যু হয়েছে বলে জানায় ঢামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানায় তিনি।

আরও পড়ুন: ড. ইউনূসের সাথে বিএনপির বৈঠক

তিনি জানান, দেশে ছাত্র আন্দোলনের সময় ঢামেক হাসপাতালে মোট ১৭২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৮৪ জন হাসপাতালে মারা যায় এবং ৮৮ জনকে মৃত অবস্থাতেই নিয়ে আসা হয়েছিল।

তিনি আরও বলেন, এ সময় মৃতদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে গুলির আঘাতে, তবে বিশেষ করে হেডশট ও বুকে গুলির কারণে তারা মারা যায়। এদিকে মৃতদের ৮৫ শতাংশের ময়নাতদন্ত সম্পূর্ণ করা সম্ভব হয়েছে।

অপরদিকে ময়নাতদন্ত না হওয়ার কারণ সম্পর্কে তিনি জানান, ঐ সময় মৃত্যুর পরে মৃতের ময়নাতদন্তের কাজটি পুলিশের দায়িত্ব ছিলো। লাশের পুলিশ কেস হলে মর্গে লাশটি পাঠানো হয় এবং ফরেনসিক মেডিসিন বিভাগ ময়নাতদন্ত করে। ১ম ধাপে, (১৫-২২ আগস্টে) এর মধ্যে মৃত্যুর শিকার সকলের ময়নাতদন্ত করা হয়েছে। কিন্তু ২য় ধাপে মৃত অবস্থায় আসা কিছু লাশের ময়নাতদন্ত হয়নি, কারণ প্রায় ১ সপ্তাহ পুলিশ ছিল না। এ সময় কিছু পরিবার মৃতের সদস্যরা ময়নাতদন্তে বাধা দিয়েছেন, যদিও তাদের বোঝানো হয়েছিল যে এটি বিচারের জন্য গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ফের রিমান্ডে সালমান ও আনিসুল হক

তিনি আরও বরেন, এরপর যারা হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যু হয়েছে, তাদের সকলের তথ্য রয়েছে এবং তাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে। কিন্তু মৃত অবস্থায় আসা ব্যক্তিদের সঠিক তথ্য না থাকায় তাদেরকে সার্টিফিকেট দেওয়া সম্ভব হয়নি।

এর পরে বেওয়ারিশ লাশ সম্পর্কে ব্রিগেডিয়ার আসাদুজ্জামান জানান, ঐ সময় কিছু লাশের পরিচয় জানা যায়নি। পরে পুলিশ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছে। তবে যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তাদের লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেওয়া হয়েছে। এর সঠিক সংখ্যাটি পুলিশ ভালো করে জানাতে পারবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা