সংগৃহীত ছবি
জাতীয়

বন্যার্তদের সহায়তায় সিসিডিবি’র অনুদান

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের সহায়তায় খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) কর্মীবৃন্দের একদিনের সমান বেতন প্রদান করা হয়েছে।

আরও পড়ুন : বন্যায় ২৭ জনের প্রাণহানি

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের চলমান বন্যা পরিস্থিতি মানুষের জীবনে এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে। লক্ষ-লক্ষ মানুষ বাসস্থান এবং সম্পদ হারিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) একটি মানবিক উন্নয়ন সংস্থা হিসেবে ১৯৭৩ সাল থেকে এদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে চলেছে। দেশের এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে সিসিডিবি অঙ্গীকারবদ্ধ। সমর্থন ও সহানুভূতির অংশ হিসেবে সিসিডিবির সকল স্তরের কর্মীবৃন্দ তাদের একদিনের বেতনের সমান পরিমাণ অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করেছে।

আরও পড়ুন : মোহাম্মদ এ আরাফাত আটক

যেকোনো দুর্যোগে সিসিডিবি দেশের অসহায় মানুষের পাশে থেকেছে। আগামীতেও এ ধরনের সংকট মোকাবেলায় সিসিডিবি সর্বদা সরকারের পাশে থেকে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে যাবে বলে প্রত্যাশা রাখে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সংশয় থাকবে : নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ায় নিজের পৈতৃক বাড়িতে লাগা আগুনের তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা