সংগৃহীত ছবি
জাতীয়

পূর্বাঞ্চল রুটে যেসব ট্রেন চলবে

নিজস্ব প্রতিবেদক: দেশের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে বন্ধ থাকা বেশ কিছু ট্রেন মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এ সময় ফেনী জেলায় ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শন করেছেন রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। এরপরেই এই রুটে ট্রেন চালানোর সিদ্ধান্ত আসে।

আরও পড়ুন: বন্দরে ৩ নম্বর সংকেত

মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এই বিষয়টি জানায়।

মো. নাহিদ হাসান খাঁন বলেন, ফেনী-চট্টগ্রাম অভিমুখে ডাউন লাইনটিতে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। এখন চট্টগ্রাম-ফেনী অভিমুখে আপ লাইনটি ট্রেন চলাচলের উপযোগী করতে আরও কিছু দিন সময় লাগবে।

যে সকল ট্রেন চলবে আজ:

চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে, ঢাকা-চট্টগ্রাম মেইল (১/২), কর্ণফুলী এক্সপ্রেস (৩/৪), মহানগর গোধূলী বা প্রভাতী (৭০৩/৭০৪), তূর্ণা নিশিথা এক্সপ্রেস (৭৪১/৭৪২)।

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে, সুবর্ণ এক্সপ্রেস (৭০২)।

কক্সবাজার-ঢাকা রুটে চলবে, পর্যটক এক্সপ্রেস (৮১৫)।

চট্টগ্রাম-সিলেট রুটে চলবে, পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯)।

সিলেট-চট্টগ্রাম রুটে চলবে, উদয়ন এক্সপ্রেস (৭২৪)।

চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলবে, সাগরিকা এক্সপ্রেস (২৯/৩০)।

এছাড়াও চট্টগ্রাম থেকে জ্বালানি তেলবাহী ট্রেন এবং কন্টেইনার ট্রেন চলাচল করবে।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তারা জানায়, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রেলপথে ২টি লাইন আছে। এ সময় স্রোতে ১টি লাইন (চট্টগ্রাম-ঢাকা) সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরটি (ঢাকা-চট্টগ্রাম) তুলনামূলক কম ক্ষতি হয়েছে। এখন এটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়েছে।

চট্টগ্রাম-ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুর রুটে প্রতিদিন ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এছাড়াও কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহ রুটেও লোকাল এবং কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা