জাতীয়

ধানমন্ডি ৩২ শিক্ষার্থীদের দখলে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়ক ও আশেপাশের এলাকা দখলে রেখেছেন শিক্ষার্থীরা। ১৫ আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এ খবরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ৩২ নম্বর এলাকা দখলে নিয়েছে।

আরও পড়ুন : পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার এমডি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য কেউ আসলে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে দেখা গেছে, সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ঘিরে রেখেছে ছাত্র-জনতা। শিক্ষার্থীরা বলছেন, আমরা সকাল থেকে এখানে আছি। কেউ যদি আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কেড়ে নিতে চায় আমরা রুখে দেবো।

আরও পড়ুন : ট্রেন চলাচল শুরু

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অধিকাংশ নেতা আত্মগোপনে চলে যান। এরই মধ্যে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা