সংগৃহীত ছবি
জাতীয়

শপথ নিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় রাজধানীর বঙ্গভবনে এই শপথ নেন তিনি। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।

আরও পড়ুন: শিক্ষার্থীরা দেশকে পুনর্জন্ম দিয়েছে

এছাড়াও বঙ্গভবনে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারের ১৬ উপদেষ্টারাও শপথ নিয়েছেন। এ সময় তাদেরকে শপথও পাঠ করান রাষ্ট্রপতি।

এদিকে শপথ শুরুর আগে ছাত্রদের অভ্যুত্থানে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই ১ মিনিট নীরবতা পালন করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা হলো:

১. সালেহ উদ্দিন আহমেদ।

২. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

৩. ড. আসিফ নজরুল।

৪. হাসান আরিফ।

৫. তৌহিদ হোসেন।

৬. সৈয়দা রিজওয়ানা হাসান।

৭. শারমিন মুরশিদ।

৮. ফারুক-ই-আজম (বীর প্রতীক)।

৯. আদিলুর রহমান খান।

১০. সুপ্রদীপ চাকমা।

১১. ফরিদা আখতার।

১২. বিধান রঞ্জন রায়।

১৩. আ.ফ.ম খালিদ হাসান।

১৪. নুরজাহান বেগম।

১৫. মো. নাহিদ ইসলাম।

১৬. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা