সংগৃহীত ছবি
জাতীয়

পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে

নিজস্ব প্রতিবেদক : কোটা বাতিলের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেওয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের আচরণে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন।

আরও পড়ুন : সরকার কোটা সংস্কার করতে পারবে

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল গণমাধ্যমকে তিনি আরও জানান, কোটা নিয়ে আদালতের নির্দেশনার পর শিক্ষার্থীদের আন্দোলনের অবকাশ ছিল না। তাই তাদের রাস্তায় না নামতে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা নেমে পড়লেন। তারপরেও পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে।

মহিদ উদ্দিন বলেন, আশা করি আজকেই এটা (আন্দোলন) শেষ হবে। পুলিশ চায় না শিক্ষার্থীদের সঙ্গে কিছু হোক। তাদেরও বোঝা উচিত। তাদেরও দায়িত্বশীল হওয়া উচিত।

আরও পড়ুন : শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছে

প্রসঙ্গত, ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা প্রচলিত ছিল। এর মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১০ শতাংশ নারী কোটা, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য ১০ শতাংশ কোটা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জন্য ৫ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত ছিল।

ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বড় বিক্ষোভ হয়। কোটাব্যবস্থার সংস্কার করে ৫৬ শতাংশ কোটা থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। পরে সে বছরের ৪ অক্টোবর কোটাপদ্ধতি বাতিলবিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

গুপ্ত রাজনীতি বন্ধ করে,প্রকাশ্যে রাজনীতি করেন: ছাত্রদল নেতা সৌরভ  

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেছেন, ছাত্র রাজনীতি হবে...

শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির...

অধিবেশন না থাকলে ওকালতি করি: ফজলুর রহমান

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, প্রবীণ আইনজীবী ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য...

জুলাই শহীদদের ডকুমেন্টারি কেন্দ্র করে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা