সংগৃহীত
জাতীয়

মাইক্রোবাসের ওপর উল্টে পড়ল ট্রাক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে নিয়ন্ত্রণ হারিয়ে ১টি মাইক্রোবাসের ওপর উল্টে পড়েছে মালবাহী ১টি ট্রাক।

বুধবার (২৬ জুন) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে ধানমন্ডি মেট্রো শপিং মলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এরপর খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ি ২টিকে রেকার লাগিয়ে সরিয়ে নেয় ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন: লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

এই ঘটনায় কোন হতাহত হওয়ার খবর পায়নি পুলিশ। এছাড়াও, এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতারের তথ্যও জানা যায়নি। এ সময় ট্রাক ও মাইক্রোবাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

রমনা ট্রাফিক বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার নব কুমার বিশ্বাস জানান, ঘটনার স্থানে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে জানা যায়,
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ওপরে উঠে পড়ে। এ সময় ট্রাকটি ওভারলোড ছিল। এই বিষয়টি জানার পর ট্রাফিক রমনার একটি রেকার গাড়ি পাঠানো হয়। এরপর গাড়ি ২টিকে সরিয়ে নিয়ে ধানমন্ডি থানায় পাঠানো হয়েছে। এর পরে ২ গাড়ির মালিকপক্ষকে থানায় যেতে বলা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা