সংগৃহীত ছবি
জাতীয়

২য় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ২০১৮ সালে (১২ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট। এই স্যাটেলাইট উৎক্ষেপণ করার পর দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২। বাংলাদেশের ২য় স্যাটেলাইট মহাকাশে কবে যাবে, এই নিয়ে নতুন আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন ৫৫১১৬, মৃত্যু ৯

তিনি জানান, আমরা এখন ২য় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি।

রোববার (২ জুন) সকালে গণভবনে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন ১৯৯৬ সালের (১২ জুন) ক্ষমতায় এলাম তখন কম্পিউটার শিক্ষার ওপর জোর দিলাম। তখন সব কিছু ছিল অ্যানালগ। ২য় বার আমরা ক্ষমতায় এসে ঘোষণা দিলাম ডিজিটাল বাংলাদেশ করবো। এখন আমাদের কাছে স্যাটেলাইট আছে।

আরও পড়ুন: বজ্রসহ বৃষ্টির আভাস

শেখ হাসিনা বলেন, বর্তমানে অনেকে বলেন যে স্যাটেলাইটের কী দরকার ছিল। আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে, যাদের সবকিছুতেই কিছুই ভালো লাগে না। যাই করবো, তারা এক কথাই বলে এটা কী দরকার ছিল। মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে এটার কী দরকার। খামাখা পয়সা নষ্ট, এই রকম নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। আবার যখন এইসব তৈরি করি তখন খুব মজা করে তা ব্যবহার করেন তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভিক্ষুক জাতির কখনো কোনো ইজ্জত থাকে না। ১৯৭৫ এর পরে আমরা তখন ভিক্ষুক জাতিতে পরিণত হয়েছিলাম। ঐ সময় বিদেশে যখন যেতাম, তারা বাংলাদেশ শুনলে বলতো- তোমাদের ওখানে তো দুর্ভিক্ষ হয়, ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়। তুমরা খুব করুণার পাত্র।

আরও পড়ুন: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

তিনি আরও জানান, তখন এয়ার এমিরেটসে উঠলে দেখতাম বিভিন্ন দেমের বাচ্চাদের জন্য চাঁদা তোলা হতো,ঐখানে বাংলাদেশেরও নাম আছে। ঐ সময় আমার আত্মমর্যাদায় লাগলো। তার পরে আমি সরকারে আসার পর বল্লাম এই জিনিসটা যেন আর না থাকে। আমরা সরকারে আসার পর থেকে খাদ্য নিরাপত্তা ও লেখাপড়া নিশ্চিত করেছি। আমরা বলেছি, আমরা কারও কাছে আর হাত পাতবো না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা