দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি
জাতীয়

দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটি দাবি

নিজস্ব প্রতিবেদক:

দ‍ুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটির দাবি জানিয়েছেন ঢাকা জেলা জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা।

বক্তারা বলেন, ‘দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। দুর্গাপূজায় পাঁচদিনের আনুষ্ঠানিকতা থাকলেও সরকারিভাবে ছুটি মাত্র একদিন। ফলে কারও পক্ষে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা সম্ভব হয় না। তাই দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটি আমাদের প্রাণের দাবি। এবারের পূজা থেকেই তিনদিনের ছুটি কার্যকরের দাবি জানাচ্ছি।’

হিন্দু মহাজোটের ঢাকা জেলা সভাপতি অ্যাডভোকেট উজ্জল কুমারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক গোপাল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক তপন বর্মণ, সাংগঠনিক সম্পাদক সুজন সরকার, দপ্তর সম্পাদক সুমন কর্মকার প্রমুখ।

সান নিউজ/আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা