ছবি: সংগৃহীত
প্রবাস

যুক্তরাষ্ট্রে সড়ক ঝরল বাংলাদেশির প্রাণ

নোয়াখালী প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নোয়াখালী প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০ টার দিকে রাজ্যের ডেলাওয়্যার কাউন্টির ক্রামলিনে ১-৪৭৬ সাউথ থেকে ইন্টারস্টেট ১-৯৫ নর্থের রাম্পের মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ আলম ওরফে জাহাঙ্গীর (৫৫) জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছালামত উল্যাহ মেম্বার বাড়ির জুলফিকার আলীর ছেলে।

আরও পড়ুন: তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিহত ২

রাজ্য পুলিশের বরাত দিয়ে নিহতের প্রতিবেশী মেজবাহ উদ্দিন চৌধুরী সৈকত জানিয়েছে, শুক্রবার সকাল ১০ টার দিকে একটি টয়োটা ক্যামরি রাম্প কাঁধে থাকা মোটরসাইকেলকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলের চালক বাংলাদেশি জাহাঙ্গীর গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান।

নিহতের চাচােতো ভাই স্থানীয় জামেয়া শরাফাতিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার শিক্ষক আব্দুল করিম পাশা জানায়, মাত্র দেড় বছর আগে তিনি আমেরিকায় পাড়ি জমান। সেখানে আস্যালাইম কেসের মাধ্যমে ওর্য়াক পারমিট পাওয়ার পর তিনি উবার ইটসে কাজ করছিলেন।

আরও পড়ুন: ইতালিতে বাংলাদেশির মৃত্যু

বর্তমানে তিনি আপারডাবীতে বসবাস করতেন। দেশে তার দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রী রয়েছেন। তিনি দেশে থাকতে কোম্পানীগঞ্জ উপজেলার নুরজাহান আসমত চৌধুরীরানী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পনীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেন, বর্তমানে তিনি উড়িরচর রয়েছেন। এ বিষয়ে তিনি পরে কথা বলবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা