প্রবাস

মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের প্রমাণ

সান নিউজ ডেস্ক : ২০২০ সালে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ তুলে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) মালয়েশিয়ার উৎপাদিত বিশ্বের বৃহৎ পাম অয়েল প্ল্যান্ট সিম ডার্বির পণ্য নিষিদ্ধ করে। দেশটিতে পাম তেল উৎপাদনকারী সিম ডার্বি প্ল্যান্টেশন (বিএইচডি) জোরপূর্বক শ্রম ব্যবহার করছে এবং তাদের পণ্যগুলো জব্দ করা হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এ বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে শুক্রবার (২৮ জানুয়ারি) রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মেডিকেল গ্লাভস থেকে পাম তেল উৎপাদন করে মালয়েশিয়ার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদেশি কর্মীদের অপব্যবহারের অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। প্রতিবেদনে শ্রমিকদের উৎপাদনকারী কর্মশক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়।

আরও পড়ুন: শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে জার্মানি

শুক্রবার (২৮ জানুয়ারি) সিবিপি তাদের অনুসন্ধানের ফলাফল প্রকাশ করেছে। যেখানে সিম ডার্বি প্ল্যান্টেশনের পণ্য বাজেয়াপ্ত করার অনুমতি দেওয়া হয়েছে।

সিবিপির ওয়েবসাইটে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুসন্ধানের মাধ্যমে সিবিপি যথেষ্ট তথ্য-প্রমাণ পেয়েছে। যার মাধ্যমে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সিম ডার্বি প্ল্যান্টেশন এবং এর অঙ্গপ্রতিষ্ঠানে পাম তেল উৎপাদনে ব্যবহৃত তাজা ফলের গুচ্ছ কাটার জন্য জোরপূর্বক শ্রম ব্যবহার করা হয়েছে। সেখানে আরও বলা হয়, এ ধরনের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি করা হয়ে থাকে।

সিবিপির অনুসন্ধানের বিষয়ে সিম ডার্বি প্ল্যান্টেশন জানিয়েছে, তারা অডিট করার জন্য একটি স্বাধীন বাণিজ্য পরামর্শক নিয়োগ দিয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে, স্বাধীন এ পরামর্শকের প্রতিবেদনে কর্মীদের স্বার্থে কোম্পানির নেওয়া সুযোগ-সুবিধা উঠে আসবে। এদিকে কোম্পানিটি আগেও বলেছে, তারা উদ্বেগের বিষয়গুলো নিয়ে সিবিপির সঙ্গে কাজ করবে।

প্রসঙ্গত, মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের বেশীরভাগই বাংলাদেশী। বাংলাদেশীরা মালয়েশিয়ায় বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন। খাতগুলো হলো- কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি এবং খনন, নির্মাণ এবং গৃহকর্মী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা