ছবি: সংগৃহীত
রাজনীতি

ঠাকুরগাঁওয়ে ২ জনের মনোনয়ন বাতিল

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের ২ আসনে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। এছাড়া ১ জনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১

শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে উপরোক্ত ঘোষণা দেয়া হয়।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলার ৩ টি আসনে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ৭ জন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে নির্বাচনী এলাকার শতকরা ১ ভাগ ভোটারের সম্মতিমূলক স্বাক্ষরিত কাগজপত্র না থাকায় স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আখতার মোল্লার মনোনয়নপত্র বাতিল করা হয়। বর্তমানে ওই আসনে এখন প্রতিদ্বন্দী প্রার্থী থাকলেন ৬ জন।

আরও পড়ুন: ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেন ৭ জন। মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তৃণমূল বিএনপির প্রার্থী মোজাফ্ফর হোসেনের মনোনয়নপত্রে প্রস্তাবকারীর স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। তাকে সময় বেধে দেওয়া হয়েছে প্রস্তাবকারীসহ হাজির হওয়ার জন্য।

ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়নপত্র জমা করেন ৬ জন। মনোনয়নপত্র যাচাই বাছাইকালে স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়নপত্রে নির্বাচনী এলাকার মোট ভোটারের শতকরা ১ ভাগ ভোটারের সম্মতি স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ঠাকুরগাঁওয়ের ৩ টি আসনে ২০ জন প্রার্থীর মধ্যে ২ জনের ওয়ান পার্সেন্ট সম্মতি স্বাক্ষর না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্রে প্রস্তবকারীর স্বাক্ষর না থাকায় একজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা