ছবি: সংগৃহীত
রাজনীতি

রাজাপুরে ছাত্রদলের আহ্বায়কের পদত্যাগ 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরন দলীয় পদ এবং দলের সকল কার্যক্রম থেকে পদত্যাগের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: মনোনয়ন পেলেন না মাহি

শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তার নিজ ফেসবুক ওয়ালে পদত্যাগ পত্রের স্ট্যাটাস দিয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

জেলা ছাত্রদলের সভাপতি এবং সম্পাদক বরাবর একটি পদত্যাগ পত্রে দেখা যায়, পারিবারিক অসুবিধা এবং নিজের শারীরিক সমস্যার কারণে তিনি উক্ত পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তিনি একই সাথে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও নিজেকে সরিয়ে নেন। তিনি জেলা ছাত্রদলের সভাপতির পদত্যাগ পত্রটি গ্রহণ করার অনুরোধ জানান।

আরও পড়ুন: নৌকার মনোনয়ন পেলেন মাশরাফি

পদত্যাগের বিষয়ে আল ইমরান কিরন বলেন, আমি শারিরীকভাবে অসুস্থ থাকায় আমার উপরে অর্পিত দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমার মা ক্যান্সারের রোগী এবং বাবা বয়স্ক।

তাই আমার উপর বিপদ আসলে তাদের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তখন নিজেকে বোঝাতে পারবো না। আমার উপরে ইতোমধ্যে বিভিন্ন সময় নিজ দলের এবং সরকারি দলের হামলা হয়েছে। তাতে আমার পরিবার সবসময় ভীত-সন্ত্রস্ত হয়ে থাকে। তাই আমি সবদিক ভেবে এ সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান বলেন, আজ বিকেলে একটি পত্র দফতরে এসেছে শুনেছি। আমি এখনো হাতে পাইনি। হাতে পেলে তার সাথে কথা বলে যেটা ভালো হয়, সেই সিদ্ধান্ত নেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা