ছবি: সংগৃহীত
রাজনীতি

ডিএমপি কার্যালয়ে সাদ্দাম হোসেন

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের ২ নেতাকে মারধরের ঘটনা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দফতরে গেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

আরও পড়ুন: সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২ টা ১০ মিনিটের দিকে এক সহযোগীকে নিয়ে তিনি ডিএমপির সদর দপ্তরে যান।

জানা যায়, ছাত্রলীগের ২ নেতাকে মারধরের ঘটনা ও সাম্প্রতিক পরিস্থিতিতে ডিএমপি কমিশনারের সাথে বৈঠক করবেন ছাত্রলীগ সভাপতি। বৈঠকটি পূর্ব-নির্ধারিত বলেও জানা গেছে। তবে বৈঠকে প্রবেশের আগে এ বিষয়ে তিনি গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন: শুক্রবার ঢাকায় বিএনপির সমাবেশ

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইমকে তুলে নিয়ে নির্যাতন করেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশিদ।

এ ঘটনার জেরে রোববার (১০ সেপ্টেম্বর) এডিসি হারুনকে এপিবিএনে বদলি করা হয়। ঘটনাটির তদন্তে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা