‘অবমূল্যায়নে’ অসন্তোষ রংপুর সদর উপজেলা ছাত্রদলে 
রাজনীতি

‘অবমূল্যায়নে’ অসন্তোষ রংপুর সদর উপজেলা ছাত্রদলে 

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন, অযোগ্যদের নিয়ে কমিটি গঠন ও এক ইউনিয়ন থেকে আহবায়ক-সদস্য সচিবসহ অধিকাংশ পদ দেওয়ার অভিযোগে রংপুর সদর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে তৃণমূলে অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে উপজেলা ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকেই এই কমিটিকে এক ইউনিয়নভিত্তিক উপজেলা কমিটি ও হাস্যকর বলে মন্তব্য করেছেন। অনেকেই ক্ষোভ প্রকাশ করে এই কমিটিকে পকেট কমিটি হিসাবে আখ্যায়িত করেছেন।

ছাত্রদলের ত্যাগী নেতাকর্মী দাবিদাররা অবিলম্বে এই কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন করে কমিটি গঠনের দাবি জানান।

তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত হলেও সদ্য ঘোষিত কমিটিতে একটি ইউনিয়নকে প্রধান্য দেয়া হয়েছে। আহবায়ক, নয়জন যুগ্ম আহবায়কের মধ্যে ছয়জন, সদস্য সচিবসহ ২০ সদস্যের কমিটির অধিকাংশেরই বাড়ি উপজেলার সদ্যপুষ্করনী পালিচড়া ইউনিয়নে। আর বাকি চার ইউনিয়ন মিলে হাতে গোনা কয়েকটি পদ দেওয়া হয়েছে।

তারা বলেন, জেলা ছাত্রদলের সভাপতি ও এক যুগ্ম সাধারণ সম্পাদকের যোগসাজশে তাদের আত্মীয়-স্বজন ও অযোগ্যদের দিয়ে সদর উপজেলার পকেট কমিটি গঠন করা হয়েছে। যা নিয়ে ইতোমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। এই কমিটি দ্রুত বাতিল না করা হলে অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করবেন।

সূত্রে জানা গেছে, রংপুর সদর উপজেলা ছাত্রদলের ঘোষিত কমিটির আহবায়ক মামুনুর রশিদের বাড়ি উপজেলার সদ্যপুষ্করুনী ইউনিয়নের কেশবপুর গ্রামে, সদস্য সচিব আব্দুর রাফির বাড়ি পালিচড়া কেরানীপাড়া এবং একই ইউনিয়নের বকশিপড়ায় যুগ্ম আহবায়ক ওয়ালিদ মিয়া, মাধবপুরে মিঠুন মিয়া ও পালিচড়ায় আরেক যুগ্ম আহবায়ক আবু সূফিয়ানের বাড়ি। আরও ৩ জন যুগ্ম আহবায়কসহ কমিটির অধিকাংশ সদস্যের বাড়িও ওই ইউনিয়নে।

নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর অভিযোগ, যাদের ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই, তাদের উপজেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। সদ্য ঘোষিত কমিটির অনেকের বাবাসহ পরিবারের সদস্যরা ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছি। নিজের ও পরিবারের অর্থিক ক্ষতি করেছি। দলীয় সভা-সমাবেশে নিয়মিত উপস্থিত ছিলাম। অথচ আমাদের মূল্যায়ন করা হলো না। সদর উপজেলায় যে কমিটি করা হয়েছে, তাতে অনেক যুগ্ম আহবায়ক আছেন, সদস্য আছেন, যারা জীবনে কখনো বিএনপি-ছাত্রদলের দলীয় কার্যালয়ে যাননি। এমনকি চেনেনও না। তারা কিভাবে এত বড় পদ পায় তা বোধ্যগম্য নয়।’

সদ্য গঠিত সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশিদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

রংপুর জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল বলেন, যারা অতীতে দলের জন্য কাজ করেছেন, তাদের নিয়েই কমিটি গঠিত হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক ক...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ...

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গোয়া পু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা