রাজনীতি

ছাত্রলীগ নেতা তুষার হত্যার বিচার হলো না ১৬ বছরেও

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: সাবেক ছাত্রলীগ নেতা রাকিব হোসেন খান তুষার হত্যাকাণ্ডের ১৬তম বার্ষিকী আজ। দীর্ঘ ১৬ বছরেও খুনের বিচার না পেয়ে ক্ষুব্ধ পরিবার। এ সংক্রান্ত মামলাটির বিচারিক কার্যক্রম এখন হাইকোর্টে স্থগিত রয়েছে।

দিনটি উপলক্ষে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া জামে মসজিদে জুম্মাবাদ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে পরিবার। তবে করোনার কারণে দলীয় কোনো কর্মসূচি হাতে নেয়নি জেলা আওয়ামী লীগ।

২০০৪ সালের এই দিনে বাস ধর্মঘটের সময় বাস চলাচল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মালিক শ্রমিক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে রাকিব হোসেন খান তুষার নিহত হন। আহত হন বর্তমানে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী। তখন নিহতের ছোটভাই আরিফ হোসেন খান জুয়েল তৎকালীন ওসি আয়ুউবসহ বিএনপির ৪৭ জন নেতাকর্মীকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলাটি করেন।

মামলার বাদী আরিফ হোসেন খান জুয়েল বলেন, ‘বিএনপির সময় মামলাটি হাইকোর্টে বদলি করা হলেও স্থগিত অবস্থায় রয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের উল্লেখযোগ্য কোনো হস্তক্ষেপ না থাকায় মামলাটি হাইকোর্টেই পচে মরছে। আমি আমাদের পরিবারের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে দ্রুত এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা