রাজনীতি

দেশে গণতন্ত্রের কোনো কিছুই নেই

সান নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সভা-সমাবেশে লাঠিসোটা নিয়ে মিছিল মিটিং করা এটি রাজনীতির জন্য অশনি সংকেত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কিন্তু এখানে গণতন্ত্রের কোনো কিছুই নেই। এখানে স্বাধীনভাবে কথা বলা, সভা-সমাবেশ করার কোনো পরিবেশ নেই। এভাবে চলতে থাকলে তা আগামী নির্বাচনের জন্য ভালো হবে না।

শনিবার (১ অক্টোবর) দুপুরে জাপা চেয়ারম্যান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে দেখতে যান। পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মঠবাড়িয়া উপজেলার জাতীয় পার্টির সদস্য তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আদালতে হাজিরা দেওয়ার সময় সন্ত্রাসীরা মঠবাড়িয়া তুষখালী সড়কে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। শফিকুলের একটি পা বিচ্ছিন্ন করে ফেলে সন্ত্রাসীরা। তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা