রাজনীতি

মানুষের প্রয়োজনেই সংবিধান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান কোনো বাইবেল নয় যে পরিবর্তন করা যাবে না। মানুষের প্রয়োজনেই সংবিধান। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আগামী নির্বাচনও দলীয় সরকারের অধীনে হবে এবং সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল এ কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান উপস্থিত ছিলেন ।

সার্চ কমিটির অভিজ্ঞতার রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, সার্চ কমিটির নামে দলীয় লোকদের নিয়ে প্রধানমন্ত্রী কমিশন গঠন করেন। আর সেই কমিশন অনেক ক্ষেত্রে সরকারের থেকেও আগ বাড়িয়ে দলীয় ভূমিকা পালন করেছে। যেটা কোনোমতেই গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি একটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়।

তিনি আরও বলেন, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রয়োজন। এটি আমার কথা নয়, সাবেক নির্বাচন কমিশনারসহ সকলেই বলেছেন। আপনি যতই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করুন না কেন, সরকার যদি তাদের সঙ্গে সহযোগিতা না করে তাহলে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।

বিএনপি মহাসচিব বলেন, পরিষ্কার করে বলছি, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন নির্বাচন খেলায় জনগণ আর অংশ নেবে না। ২০১৪ সালে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল।

তিনি আরও বলেন, ২০১৮ সালের নির্বাচনে আগের রাতেই ভোট চুরি করে নিয়েছিল আওয়ামী লীগ। এখন তারা (আওয়ামী লীগ) বলছে আগামী সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ইভিএম ব্যবহার হবে। তাহলে হয়ে গেল, ১৫০টি আসন নিয়ে গেলে আর তো কিছু লাগে না।

‘বিএনপিকে কেন মানুষ ভোট দেবে’ এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ এই অবৈধ সরকারের হাত থেকে মুক্তি পেতে চায়। বিএনপি একমাত্র দল যারা দেশের মানুষকে একটু শান্তি দিতে পেরেছিল। এ জন্যই মানুষ বিএনপিকে ভোট দেবে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গত ১২ বছরে দেশের যে অবস্থা তৈরি করেছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, জীবিকার কোনো নিরাপত্তা নেই, চারদিকে ভয় ত্রাস সন্ত্রাস ছাড়া কিছু নেই। এর ফলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বলে ৭০ টাকায় খাওয়াচ্ছে। বিনা পয়সায় সার দেবে বলেছিল, এখন সারের দাম আকাশচুম্বী। এসব কারণেই মানুষ বিএনপিকে ভোট দেবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

আখেরি চাহার সোম্বা কী, কেন পালিত হয়?

‘আখেরি চাহার সোম্বা’ নামটি আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। &lsq...

সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা