রাজনীতি

বিএনপি মুখরোচক কথা বলে বিভ্রান্ত করছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি দেশের মানুষকে বিভিন্ন মুখরোচক কথা বার্তার মাধ্যমে বিভ্রান্ত করছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (৩ অক্টোবর) রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি দেশের মানুষকে এখন স্বর্গের স্বপ্ন দেখাচ্ছে। ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশকে তারা নরক বানিয়ে রেখেছিলো। যারা দীর্ঘ ২১ বছর ক্ষমতায় থেকে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। এখন তারা নতুনভাবে অনেক রকম মুখরোচক কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাদের ভয়ংকর শাসনামল সম্পর্কে দেশের মানুষ ভালভাবেই অবগত আছে। তাই তাদের মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হয়ে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মো.তাজুল ইসলাম আরও বলেন, পেশাগতভাবে আমাদের ভিন্নতা থাকতে পারে কিন্তু দিন শেষে সবাই এদেশের মানুষ। দেশটাকে নিয়ে অনেক সময় অনেক ষড়যন্ত্র-চক্রান্ত হয়েছে এবং এখনো হচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এ সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

দেশের ৯৮ শতাংশ মানুষ সুপেয় পানির আওতায় এসেছে উল্লেখ মন্ত্রী জানান, নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সরকারের একটি অগ্রাধিকারমূলক খাত। সকলের জন্য নিরাপদ পানি সরবরাহ ও শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ এবং এ লক্ষ্য পূরণে কাজ চলছে। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতি ছয় হাজার মানুষের জন্য শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন বলেও জানান তিনি।

মো.তাজুল ইসলাম জানান, যে কোনো প্রকল্প গ্রহণ করা হোক না কেন সচেতনতামূলক কার্যক্রম থাকা উচিত।করোনা, ডেঙ্গু, স্যানিটেশনসহ সামাজিক সকল সমস্যা সমাধানে মানুষকে সচেতন করার বিকল্প নেই। সচেতনতার উপর গুরুত্বারোপ করে মোঃ তাজুল ইসলাম আরও বলেন কমিউনিটিকে অন্তর্ভুক্ত করতে হবে। জনপ্রতিনিধি, শিক্ষক-ছাত্রসহ সকল মানুষকে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়ে অল্প সময়ের মধ্যেই অভূতপূর্ব উন্নয়ন করতে সক্ষম হয়েছিলেন। বঙ্গবন্ধুর শাসনামলে জিডিপি'র প্রবৃদ্ধি ছিলো সাড়ে নয় শতাংশের বেশি ছিল। যা এখন পর্যন্ত আমরা স্পর্শ করতে পারিনি। দেশকে উন্নত-সমৃদ্ধ করতে হলে শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে করলে আমরা অবশ্যই বঙ্গবন্ধুর স্বপ্ন ও এদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি মিজ ভিরা মেনডোনকা ( Ms. Veera Mendonca) বিশেষ অতিথি ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, বতর্মানে দেশের স‍্যানিটেশন ব‍্যবস্থায় দৃশ‍্যমান উন্নতি হয়েছে। একটি দেশের উন্নতি তখনি হয় যখন দেশের সাধারণ মানুষ সচেতন হয়, দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সঠিকভাবে পরিচালিত হয়। প্রধানমন্ত্রীর সুযোগ‍্য নেতৃত্বে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও স‍্যানিটেশন লক্ষ্যমাত্রা অর্জনে স‍্যানিটেশনকে সবসময় সরকার অগ্রাধিকার প্রদান করে আসছে। যার ফলে স‍্যানিটেশনে দেশের অগ্রগতি দৃশমান।

উল্লেখ্য, এবছর জাতীয় স্যানিটেশন মাস এর মূল প্রতিপাদ্য বিষয় হলো 'নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি'। স্যানিটেশন মাস উপলক্ষে কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মশালারসহ নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা