রাজনীতি

ছাত্র অধিকারের আটককৃতদের জামিনের দাবিতে প্রধান বিচারপতির কাছে চিঠি

নিজস্ব প্রতিবেদক: ছাত্র অধিকার পরিষদের আটককৃত ছাত্রদের ঈদের আগে জামিনে মুক্তির দাবিতে প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছেন দেশের বিশিষ্টজনেরা। বর্তমানে বিভিন্ন মামলায় ছাত্র অধিকার পরিষদের অর্ধশতেরও বেশি নেতাকর্মী গ্রেফতার রয়েছে।

শনিবার (৮ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতির কাছে দেয়া চিঠি তুলে ধরা হয়। চিঠিতে স্বাক্ষর করেন সাংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ব্যারিস্টার মইনুল হোসেন, হাফিজ উদ্দিন খান, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক পারভীন হাসান, অধ্যাপক দিলারা চৌধুরী, বদিউল আলম মজুমদার, নারী নেত্রী শিরিন হক, লেখক নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, ‌অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, ‌অধ্যাপক আসিফ নজরুল, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, ইসতিয়াক আজিজ উলফাত, মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং জোনায়েদ সাকি।

সংবাদ সম্মেলনে ভার্চুয়ালী বক্তব্য রাখেন ড. কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালন ও চিঠি পাঠ করেন অধ্যাপক আসিফ নজরুল। বক্তব্য রাখেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ সাকি। উপস্থিত ছিলেন লেখন নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতির কাছে দেয়া চিঠি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। চিঠিতে বলা হয় ডিজিটাল নিরাপত্তা আইন, পেনাল কোডসহ বিভিন্ন আইনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অর্ধ শতাধিক ছাত্রকে গ্রেফতার করেছে। তাদের আদালতে হাজির করা হলে অধিকাংশ ক্ষেত্রে আদালরত তাদের পুলিশ রিমান্ডে প্রেরণ করেছে।

গ্রেফতারের পর পুলিশ তাদের বিরুদ্ধে যেসব মামলার কথা বলেছে তা কয়েক মাস থেকে কয়েক বছরের পুরানো এবং মামলাগুলোও রাজনৈতিক হয়রানীর জন্য করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। দেশের করোনা পরিস্থিতি ও সামনের ঈদ সর্বোপরি ন্যায়বিচারের স্বার্থে আমাদের সন্তানতুল্য এই ছাত্ররা অবিলম্বে জমিনে মুক্তি পাওয়ার অধিকারী বলে আমরা মনে করি। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ করছি যে নিম্ন আদালতে বিভিন্ন প্রশাসনিক ও পদ্ধতিগত জটিলতা কারণে তারা তা থেকে বঞ্চিত হচ্ছে।

প্রধান বিচারপতির কাছে বিশিষ্টজনদের দাবি ১. গত দুই মাসে রাজনৈতিক মামলায় গ্রেফতারকৃত সকল ছাত্রদের আগামী রোজার ঈদের আগে জামিন প্রাপ্তির জন্য আপনি স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা গ্রহণ করুন। ২. এরমধ্যে রিমান্ডে এবং করোনকালীন সময়ে তাদের প্রতি কোনো নিপীড়ন হচ্ছে কিনা তা তদন্ত করার ব্যবস্থা গ্রহণ করুন। ৩. ডিজিটাল বাংলাদেশ আইনে যার বিরুদ্ধে কটুক্তি বা মানহানি করা হয়েছে বলে বলা হচ্ছে, তিনি ছাড়া অন্য কেউ সংক্ষুদ্ধ হয়ে মামলা করতে পারবে না এ ধরনের নির্দেশনা প্রদান করুন।

সংবাদ সম্মেলনে ভার্চুয়ালী অংশ নিয়ে ড. কামাল হোসেন বলেন, ছাত্রদের জামিন দেয়া উচিৎ। জামিন একটা অধিকারের ব্যাপার। বিশেষ করে ছাত্র সমাজ অতীতে ঐতিহাসিক ভুমিকা রেখে এসেছে। তারা বিভিন্ন ইস্যু নিয়ে জনমত গঠন করে, আন্দোলন করে। সেইগুলোকে আমরা সব সময় উৎসাহিত করেছি এবং এখনো সেটা হওয়ার কথা। অতীতে নিম্ন আদালত সাহসী ভুমিকা রেখেছে, অনেক সময় তারা জামিন দিয়েছে। উচ্চ আদালত পর্যন্ত আসতে হয়নি। জামিন সবারই অধিকার, জামিন পাওয়ার অধিকার সবারই আছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, জামিন আমাদের মানবিক ও আইনগত অধিকার। আমাদের বিচারকগণ বিবেকবান নন। তারা অত্যাধিকভাবে সরকার নিয়ন্ত্রিত, পুলিশ নিয়ন্ত্রিত। আমরা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি। বিচারে দীর্ঘ প্রক্রিয়া সবচেয়ে বড় অত্যাচার। আজ এক মাস হয়ে গেছে এখনো মামলা উঠে না। একই ধরনের মামলা ৫টা দিয়ে রেখেছে। ৫ টার জন্য জামিন নিতে হয়। এ জায়গায় প্রধান বিচারপতির সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন। কয়দিন পরে ঈদ। ঈদের পূর্বে প্রধান বিচারপতির সাংবিধানিক শক্তির বলে এসব ছাত্রদের জামিনের ব্যবস্থা করতে বলেছি।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধানমন্ডিতে প্রথম জানাজা আজ, মায়ের পাশেই শায়িত হবেন তোফায়েল

বাংলাদেশের প্রবীণ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম...

টঙ্গীবাড়িতে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক দুই

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতি পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বা...

লক্ষ্মীপুরে পরিত্যক্ত ঘর থেকে এক নলা বন্দুক উদ্ধার

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্ত...

হজের পবিত্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

পবিত্র হজ পালন সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্...

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির সাঁড়াশি অভিযান

রাজধানীর মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যা...

বিশ্বকাপ ২০২৬: বদলে যাচ্ছে খেলার নিয়ম

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলের নিয়ম-কানুনে বেশ কিছু গুরুত্বপূর...

নরসিংদীর ঐতিহ্যে রাঙা ‘ইত্যাদি’

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ আবারও স্টুডিওর গণ্ডি প...

অতিরিক্ত গরমে বাড়ছে মানসিক চাপ?

দেশজুড়ে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে মানুষের অস্বস্তি। প্রচণ্ড...

ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বললেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শীর্ষ নেতৃত্বের ম...

 মাজারের দিঘিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটের খান জাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের টেনে নিয়ে যাওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা