রাজনীতি

ইশরাক হোসেনের বাসভবনে হামলা

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপিবাগের বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

বাসায় তেমন কোন লোকজন না থাকায় হতাহতের ঘটনা না ঘটলেও বাসভবনের গ্লাস ভাঙচুর করা হয়েছে। ইট পাটকেল নিক্ষেপ করে বাসার গ্লাস ও বাসার সামনের পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।

তবে, কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা বলছেন, জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আনুমানিক রাত ২টার পরপরই প্রায় ১ থেকে দেড়'শ মোটর সাইকেলের বহর আসে গোপীবাগের ২য় লেনে। এরপর সেখান থেকেই আকস্মিকভাবে হামলা চালায় তারা। এ সময় ইট পাটকেল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হামলাকারীরা হেলমেট পড়া অবস্থায় থাকায় তাদের চেনা যায়নি বলেও জানান তারা। হামলার সময় ইশরাক হোসেন এ বাসায় ছিলেন না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা