রাজনীতি

পরিবর্তিত স্কুলের নাম মোছার অ্যাকশনে ইসরাক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকার মোঘলটুলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় ইশরাক হোসেনের নেতৃত্বে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীর। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা বিদ্যালয়ের পরিবর্তিত নাম ফলক মুছে দেন।

রোববার (২৯ নভেম্বর) সকালে ডাক দেন বিক্ষোভের। ইশরাকের ডাকে সকাল থেকেই বংশাল মোড় জড় হয় বিএনপির নেতাকর্মীরা।

এর আগে শনিবার স্কুলের নাম পরিবর্তন নিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

পরবর্তীতে বংশাল থেকে মোগলটুলী তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা বিদ্যালযয়ের পরিবর্তিত নাম ফলক কালো কালি দিয়ে মুছে দেন। বিক্ষোভ মিছিল ইশরাক হোসেন ছাড়াও বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল উপস্থিত ছিলেন।

পরে নবাবপুর সড়কে পথসভা করেন তারা। এ সময় ইশরাক হোসেন বলেন, আমার বাবা অবিভক্ত ঢাকার শেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা ২০০৬ সালের ২৫ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সম্প্রতি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মোগলটুলি উচ্চ বিদ্যালয় করা হয়।

এলাকাবাসী বা কারো চাহিদা না থাকলেও সিটি কর্পোরেশন থেকে বিদ্যালয়টির নাম পরিবর্তন করায় ক্ষোভ জানান তিনি।

হাবিব-উন-নবী কান সোহেল বলেন, বিদ্যালয় থেকে নাম পরিবর্তন করলেই জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। এ ধরণের ন্যাক্কারজনক কর্মকাণ্ড দেশের সাধারণ মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। যে প্রতিবাদ শুরু হয়েছে তা চলবে বলে জানান বিএনপির এই নেতা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

সিগারেট না খেয়েও রেহাই নেই!

বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন, কিংবা কোনো ক্যাফেতে বসে চায়ে চুমু...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা