রাজনীতি

স্বাধীনতার রজতজয়ন্তী পালন করবে না লেবার পার্টি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ লেবার পার্টি স্বাধীনতার রজতজয়ন্তী পালন করবে না বলে ঘোষণা দিয়েছেন পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

শনিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের’ দাবিতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত মানববন্ধনে তিনি এ ঘোষণা দেন।

ইরান বলেন, সত্তরের নির্বাচন পাকিস্তান আমলেও সুষ্ঠু হয়েছিল কিন্তু এই সরকারের আমলে তা হচ্ছে না। যার কারণে আমরা স্বাধীনতার রজতজয়ন্তী পালন করব না। ওই দিন কালো পতাকা প্রদর্শন করা হবে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিশেষ অতিথি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

মান্না বলেন, আওয়ামী লীগ সরকার বলেছিলো ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে। ১০ টাকা কেজি চাল এখন ৬০ টাকায় গিয়ে ঠেকেছে। দ্রব্য মূল্যবৃদ্ধিতে সরকার দুঃখিত নয়। তাদের প্রধানমন্ত্রী-মন্ত্রী বা নেতা এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন না। উপরন্তু ১৫ দিন, এক মাস পর পদ্মাসেতুর স্প্যান বসিয়ে উন্নয়ন দেখায়। এটাকে উন্নয়ন বলে না।

তিনি বলেন, সরকার একের পর এক মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। এসব প্রজেক্টের নামে হচ্ছে লুটপাট।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, এ সরকার জনগণের সরকার নয়, যার কারণে তারা জনগণের অধিকারের কথা বলে না। তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা