রাজনীতি

সরকার করোনার নামে জনগণের টাকা লুটেপুটে খেয়েছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকার করোনাকে বাণিজ্য হিসেবে নিয়ে লুটপাট করেছে। করোনার সময় জনগণের টাকা লুটপাট করে খেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, তারা বলেছিল করোনার চেয়েও শক্তিশালী, তারা লুটপাট-দুর্নীতিতে শক্তিশালী। সব মানুষ জানে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত করোনা প্রতিরোধে জনসচেতনতা ও স্বাস্থ্যসেবা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ লুটেরাদের দল। মানুষ আজ অসহায়, তাদের কোনো অধিকার নেই। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আজ দ্রব্যমূল্য আকাশচুম্বি। শেয়ারবাজার লুট করে খেয়েছে আওয়ামী লীগের লোকজন।

তিনি আরও বলেন, আজ সাধারণ মানুষ চিকিৎসা পায় না। এই করোনাকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন জনগণের সেবায় কাজ করছে। জনগণের উন্নয়নে কাজ করে গেছেন জিয়াউর রহমান। তার ফাউন্ডেশনও সংকটকালে জনগণের জন্য কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন্নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু প্রমুখ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা