রাজনীতি

বিএনপির মুখে দেশের সার্বভৌমত্বের কথা মানায় না

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মুখে দেশের সার্বভৌমত্বের কথা মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিএনপি কথায় কথায় বিভিন্ন দূতাবাসে নালিশ করে আর রাতের আঁধারে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। তাদের মুখে দেশের সার্বভৌমত্বের কথা মানায় না। তারা কিভাবে স্বাধীনতা রক্ষা করবে? বিএনপির রাজনীতি এখন জনমুখী নয়, তাদের রাজনীতির মক্কা এখন পদ্মা-মেঘনা-যমুনার তীরের মানুষ নয়। বিএনপি এখন তাকিয়ে থাকে টেমস নদীর তীরের দিকে।”

বুধবার (২৫ নভেম্বর) সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, “বিএনপি নেতাদের কথা শুনলে মনে হয়, দেশটা তারা স্বাধীন করেছে আর আওয়ামী লীগ সাইড লাইনে বসে বসে দেখেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই এসেছে এদেশের স্বাধীনতা এবং দেশের স্বাধীনতার সুরক্ষা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “এদেশের রাজনীতিতে সততা আর ত্যাগের প্রতীক বঙ্গবন্ধু পরিবার। বঙ্গবন্ধু পরিবারের হাতে কোনো ভাঙা স্যুটকেস ছিলনা, যা থেকে বড় বড় জাহাজ বেরিয়ে আসবে, ছিল শুধু জনগণের ভালোবাসা। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবার ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। ক্ষমতা ভাগাভাগি আর উচ্ছিষ্ট ভোগ করা বিএনপির ঐতিহ্য আর ভোগ বিলাস দুর্নীতি, ষড়যন্ত্র বিএনপির মজ্জাগত।”

ওবায়দুল কাদের বলেছেন, “জন্মলগ্ন থেকে বিএনপি গণতন্ত্রের মুখোশ পরে চললেও তাদের নেতাদের মুখচ্ছবিতে জুলুমতন্ত্র ও সুবিধাবাদের প্রতিচ্ছবি বারবার ফুটে ওঠে। বিএনপির গণতন্ত্র চর্চার সাফল্য হাওয়া ভবন প্রতিষ্ঠা, যার মধ্য দিয়ে মানুষের অধিকার হরণ ও দুর্নীতি লালন-পালন করা হয়েছে।”

আওয়ামী লীগে গণতন্ত্রের চর্চা নেই বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “গণতন্ত্রহীনতা ও অগণতান্ত্রিক চর্চা যাদের দলগত বৈশিষ্ট্য তাদের মুখে এ কথা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দলে ও সরকারে তথাকথিত বিএনপি মার্কা গণতন্ত্র চর্চাতো জাতি দেখেছে।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা