রাজনীতি

চাঁদা দাবির বক্তব্যে উত্তেজনা, তোপের মুখে এবি পার্টির ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নিজ নির্বাচনী এলাকা বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন। স্থানীয়রা এ সময় ভুয়া ভুয়া স্লোগান দেয়।

রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে এমন ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়াও নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনও সেখানে উপস্থিত ছিলেন।

দু’জন উপদেষ্টা বেলা সাড়ে ১২টার আগে অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাবি করেন—স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল। তার এ বক্তব্য পরিবেশকে উত্তপ্ত করে তোলে।

এসময় সেখানে থাকা রহমতপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাজন সিকদার এ অভিযোগের প্রতিবাদ জানিয়ে জানতে চান—“কে কার কাছে চাঁদা চেয়েছে?”। এর পরপরই উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে “ভুয়া ভুয়া” স্লোগান দিতে থাকে।

পরিস্থিতি বেগতিক দেখে ব্যারিস্টার ফুয়াদ দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। তার প্রস্থানের পরপরই স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল বের করে।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী হয়েছেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি ইতিপূর্বে নিজ নির্বাচনী এলাকায় যে কোনো উন্নয়ন কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখছেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

নিউ মেক্সিকোয় বন্যায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় ভারী বৃষ্টির পর স...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা