ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না: ফয়জুল করিম

সান নিউজ অনলাইন 

বিএনপি ক্ষমতায় গেলে দেশে জুলুম ও চাঁদাবাজি ফিরে আসবে, সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবেন না- এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করিম।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণসমাবেশটি অনুষ্ঠিত হয় “প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন” দাবিতে।

এ সময় ফয়জুল করিম বলেন, “বিএনপি যদি ক্ষমতায় যায়, ঘুমাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না। সচেতন হোন জনগণ, আর কত? আপনারা কি জুলুমকারী, অত্যাচারী ও চাঁদাবাজদের পরিবর্তন চান না? চাঁদাবাজদের উচ্ছেদ করতে হাতপাখায় ভোট দিন, তাহলেই দেশে শান্তি ফিরে আসবে।”

তিনি আরও বলেন, “১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যারা এই দেশ শাসন করেছে- মুসলিম লীগ, আওয়ামী লীগ বা বিএনপি, কেউই জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। আমরা ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, কিন্তু তা হয়নি।”

ইসলামী আন্দোলনের এই নেতা অভিযোগ করেন, “যে চাঁদাবাজি, জুলুম ও ধর্ষণের জন্য মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছিল, সেসব অপরাধ এখনো ঘটছে। শুধু দল ও নেতার পরিবর্তনে বাংলাদেশে শান্তি আসবে না; দরকার ন্যায়ভিত্তিক রাষ্ট্র সংস্কার।”

তিনি উপস্থিত জনগণের উদ্দেশে আহ্বান জানান, “যারা সত্যিকার পরিবর্তন চান, তারা হাতপাখায় ভোট দিন। ইসলামী আন্দোলনই পারে দেশে ন্যায়, ইনসাফ ও প্রকৃত শান্তি ফিরিয়ে আনতে।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা