ছবি: সংগৃহীত
রাজনীতি

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই

সান নিউজ অনলাইন

যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, আয়নাঘর তৈরি করেছে, গুম, খুন করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। যারা বাংলাদেশপন্থী, তারাই এদেশে রাজনীতি করবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জার্মানিতে যেভাবে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে, ইতালিতে যেভাবে মুসোলিনিকে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগের দোসরদের যেখানেই পাওয়া যাবে, তাদের ধরে থানায় সোপর্দ করতে হবে।

৫ আগস্টের পরে নানা যায়গায় থাকা আয়নাঘর ও এর সঙ্গে থাকা অনেক ডকুমেন্ট নষ্ট করে ফেলা হয়েছে, যারা এগুলো ধ্বংস করেছে তাদের খুঁজে বের করতে হবে বলে দাবি করেন সাদিক কায়েম।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা