ছবি: সংগৃহীত
রাজনীতি

এনসিপির দাবি জুলাই সনদে ৩ দফা অন্তর্ভুক্ত করা

সান নিউজ অনলাইন

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা। কিন্তু সনদে স্বাক্ষর থেকে বিরত থেকেছে জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সমন্বয়কদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে সনদে ৩ দফা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দলটির এ অবস্থান জানায় তারা।

‘বৈধতা রাজনৈতিক প্রতিশ্রুতিতে নয়; বরং আইনি কাঠামোয়’ শিরোনামে একটি পোস্টার শেয়ার করে এনসিপি। সেখানে তিন দাবি উপস্থান করা হয়।

দাবিগুলো হলো-

১। আগে জানুক জনগণ- সনদ বাস্তবায়নের নিয়ম ও গণভোটের প্রশ্ন আগে প্রকাশ করতে হবে।
২। জনগণের নামে আদেশ- প্রধান উপদেষ্টা ড. ইউনুস জনগণের ইচ্ছার ভিত্তিতে আদেশ জারি করবেন।

৩। জনগণের রায়ই শেষ কথা- গণভোটে জনগণ ‘হ্যা’ বললে আর কারও ‘না’ চলবে না। জনগণের রায়ে তৈরি হবে বাংলাদেশের সংবিধান-২০২৬

এনসিপির এই দাবিগুলো নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলো কোনো প্রতিক্রিয়া জানায়নি এখনো।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা