সংগৃহীত ছবি
রাজনীতি

গুলির থেকে ইন্টারনেটের শক্তি বেশি

জেলা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান মন্তব্য করে বরেন, বুলেট-গুলির থেকে বর্তমানে ইন্টারনেটের শক্তি বেশি, বর্তমানে ছাত্র-জনতারা তা দেখিয়ে দিয়েছে, যেই কারণে দেশের সাবেক সরকার ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দিয়েছিল।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে নরসিংদী জেলার চিনিশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী তাহমিদ ভুইয়ার কবর জিয়ারত শেষে তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুন: পাহাড় ধসে যানচলাচল বন্ধ

এ সময় তিনি বলেন, আ’লীগ সরকার দেশের যে গণতন্ত্রকে হত্যা করেছে তা আবারো তা পুরুদ্ধার করা হবে। এরপর আগামীতে এই দেশ মেধার মাধ্যমে পরিচালিত হবে। কোন ব্যক্তির ইচ্ছায় পরিচালিত হবে না।

তিনি আরও বলেন, এই দেশের মানুষ অর্থ সম্পদ চায় না, তারা শুধু মুখে কথা বলতে চায়, তারা মন খুলে কথা বলতে চায়, তারা ভোটের দিন ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের মানুষকে ভোট দিতে চায়। তবে আ’লীগ সরকার তাদের এই অধিকার কেড়ে নিয়েছিল। যার কারণেই এই দেশের মানুষ তাদেরকে বিতাড়িত করেছে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।

এর পরে নিহতের কবর জিয়ারত ও ফুল দেয়া শেষে নিহত তাহমিদ ভুইয়ার পরিবারকে সমবেদনা জানানোসহ আর্থিক সহযোগিতা করেন তিনি। তারপর তিনি কোটা সংস্কার আন্দোলনে নিহত পলাশের গজারিয়া ইউনিয়নের কলেজ শিক্ষার্থী ইমন ও আমজাদ হোসেনের কবর জিয়ারত করে এবং তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

সৌদিতে ৫১ ফ্লাইট ব্যাহত, সাড়ে ৫ হাজার যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত করা...

নতুন তিন নাটক নিয়ে হাজির হচ্ছেন নাজনীন নাহার নীহা

ছোটপর্দায় নিজের অভিনয়দক্ষতা ও সাবলীল উপস্থিতি দিয়ে...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা