প্রতীকী ছবি
মতামত

তাপ প্রবাহে হিট স্ট্রোক ও করণীয়

ডা. রিজওয়ানুল আহসান বিপুল: এখন চৈত্রের শেষ দিক। বৈশাখ আসি আসি করছে। এর মধ্যেই শুরু হয়ে গেছে প্রচণ্ড তাপ প্রবাহ। আবহাওয়াবিদদের মতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছুঁই ছুঁই।

আরও পড়ুন: বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে

তার উপর চলছে রমজান মাস। এই প্রচণ্ড তাপ প্রবাহে শিশুসহ সবারই নাভিশ্বাস উঠে গেছে। প্রচণ্ড তাপ প্রবাহের একটা মারাত্মক দিক হচ্ছে হিট স্ট্রোক।

বিশেষ করে শ্রমজীবী মানুষ, গার্মেন্টস কর্মী, খোলা মাঠে কৃষিকাজ যারা করেন এবং প্রচণ্ড তাপদাহে যারা রিকশা ও যানবাহন চালান তারাই বেশি হিট স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন।

এই হিট স্ট্রোকের ফলে অনেক সময় মৃত্যুও হতে পারে। তাই আমাদেরসব সময় সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: বায়তুল মোকাররমের মার্কেটে আগুন

হিট স্ট্রোকের লক্ষণ সমূহ—

• শরীরের তাপমাত্রা বেড়ে ১০৪ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায়।

• প্রচণ্ড মাথা ব্যথা হয়।

• বমি বমি ভাব দেখা দেয়।

• গায়ের চামড়া লাল, শুকনো খসখসে হয়ে যায়।

• পালস ভলিউম বেড়ে বা কমে যায়।

• অনেক সময় আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েন।

আরও পড়ুন: মেক্সিকোয় বন্দুক হামলায় নিহত ৭

হিট স্ট্রোকের পর করণীয়—

• শিশুদের যথাসম্ভব বাসা থেকে কম বের করা উচিত।

• বাসার পরিবেশ ভ্যাপসা যাতে না থাকে এবং বৈদ্যুতিক পাখা, এয়ার কুলার, এসি এসবের ব্যবস্থা থাকলে ভালো হয়।

• শিশুদের পাতলা, সুতির আরামদায়ক পোশাক পরানো দরকার।

• প্রতিদিন ঠান্ডা জলে গা ধুতে হবে।

• প্রতিদিনের খাদ্য তালিকায় সহজ পাচ্য খাবার, তরল খাবার, ফলের রস রাখা দরকার।

• বাসা থেকে বের হলে অবশ্যই ছাতা, সানগ্লাস পরা উচিত।

• সবসময় খাবার জল সাথে রাখা দরকার।

• হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ছায়ায় সরিয়ে নিতে হবে।

• তার পোশাক আষাক ঢিলে ঢালা করে দিতে হবে।

• বরফ বা ঠান্ডা পানি শরীরের ভাঁজে, গলার নিচে বগল বা কুচকিতে লাগাতে হবে এবং চোখে মুখে পানি ছিটিয়ে দিতে হবে।

• প্রচুর বিশুদ্ধ পানি, ফলের রস পান করানো উচিত।

• যদি উন্নতি না হয় তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

এই তাপ প্রবাহে হিটস্ট্রোক যে কারোরই হতে পারে। তাই সাবধান থাকুন এবং নিরাপদ থাকুন। সচেতনতাই মুক্তি।

ডা. রিজওয়ানুল আহসান বিপুল ।। সহকারী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা