মতামত

ক্ষমা করো গুরু

আহমেদ শাহেদ: চোখের আড়াল হলেই মনের আড়াল হয়ে যায়। এ প্রবাদ বাক্যটি আসলেই যে সত্য তা আবারও প্রমাণ করলো চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনের নিবেদিত প্রাণ কর্মীরা। গত ৫ সেপ্টেম্বর ছিল চাঁদপুরের প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠক, সংগীত গুরু ও চাঁদপুর ললিতকলার অধ্যক্ষ বিশিষ্ট সংগীত শিল্পী প্রয়াত শীতল ঘোষালের ১৪তম পরলোকগমন দিবস।

আরও পড়ুন: করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট শনাক্ত

প্রয়াত শীতল ঘোষাল ছিলেন, চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গণের এক উজ্জল নক্ষত্র। এ নক্ষত্রটি সাংস্কৃতিক অঙ্গণের আকাশ থেকে ঝরে যাওয়ার পর চাঁদপুরের সাংস্কৃতিক কর্মীরা আজ তাকে ভুলতে বসেছে। তার ১৪তম পরলোকগমন দিবসে পারিবারিক কিছু আয়োজন ছাড়া শিল্প সংস্কৃতির জগতে কোন ধরণের, কোন আয়োজন ছিল না।

চাঁদপুরের অসংখ্য সাংস্কৃতিক সংগঠন থাকা স্বত্বেও কেনো এই প্রখ্যাত সংগীত গুরুর ১৪তম পরলোকগমন দিবসটি পালন করা হয়নি। এ ধরণের প্রশ্নের উদ্রেক ঘটিয়েছে চাঁদপুরের সংস্কৃতি প্রেমিদের মনে।

আরও পড়ুন: ট্রাসের মন্ত্রিসভায় অশ্বেতাঙ্গ আধিপত্য

অথচ ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টায় চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে যখন এ সংগীত গুরু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তখন চাঁদপুরের প্রত্যেকটি সাংস্কৃতিক সংগঠনের প্রতিটি কর্মীর চোখ ছিল অশ্রুসিক্ত। তখন মনে হয়েছিল এই সংগীত গুরু চাঁদপুরের সাংস্কৃতিক আকাশ থেকে কখনোই মুছে যাবে না। তাহলে কি সেদিনের সেই অশ্রুসিক্ত নয়ন ছিল শুধুই লোক দেখানো।

আজ এ সময়ে যাদের বলিষ্ঠ পদচারনায় চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গন সরগরম হয়ে রয়েছে। তারাও হয়তো একদিন এ সংগীত গুরুর মতো পরলোকে গমন করবেন। এটাই সত্যি, এটাই বাস্তব, এটাই পৃথিবীর নিয়ম। এ নিয়ম ভাঙ্গার কারো সাধ্য নেই। সেদিন হয়তো প্রয়াত সংগীত গুরু শীতল ঘোষালের মতো সবাই ভুলে যাবে আপনাদের। তাই সাংস্কৃতিক অঙ্গণের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনের জোয়ারে নিজেদের গা না ভাসিয়ে আসুন আমরা আমাদের অগ্রজদের শ্রদ্ধাভরে স্মরণ করি।

লেখক: আহমেদ শাহেদ, গণমাধ্যমকর্মী ও ফ্রিল্যান্স ভয়েস আর্টিস্ট।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা