ফাইল ফটো
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এইদিনে

পরিবেশকর্মী সৈয়দা রিজওয়ানা হাসান’র জন্ম

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : নাট্যকার ও গবেষক সেলিম আল দীন’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন‘।

আজ রোববার (১৫ জানুয়ারি) ১মাঘ , ১৪২৯ বঙ্গাব্দ। ২১ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮ম দিন।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : বিশ্ব ইজতেমা : নিরাপদ পরিবেশ বাংলাদেশ

ঘটনাবলি :

১২৫৬ হালাকু খান দক্ষিণ-পশ্চিম এশিয়ার আলামুত (বর্তমান ইরানে অবস্থিত) দখল করে ধ্বংস করে ফেলেন।

১৭৫৯ লন্ডনে ব্রিটিশ মিউজিয়ামের উদ্বোধন হয়।

১৭৮৪ স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৮৩৯ সেন্ট্রাল আমেরিকান ইউনিয়নের বিলুপ্তির পর এলসেলভাদর স্বাধীনতা লাভ করে।

১৮৭৩ বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্গালয় ওরিয়েন্টাল থিয়েটারের উদ্বোধন হয়।

১৮৭৮ লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রী লাভের সুযোগ পান।

১৯১২ ইতালিয়রা সর্বপ্রথম বিমান থেকে প্রচারপত্র বিলি করে লিবিয়ার আকাশে।

১৯২২ নেদারল্যান্ডের রাজধানী হেগে স্থায়ী আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়।

১৯৩৪ বিহারে ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজার নরনারীর মৃত্যু হয়।

১৯৬০ নেপালের রাজা মহেন্দ্র সংবিধান বাতিল করে সরাসরি শাসনক্ষমতা হাতে তুলে নেন।

১৯৭২ বাংলাদেশে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা কর হয়।

১৯৭৮ ইরানী জনগণের বিপ্লবী আন্দোলন যখন তুঙ্গে ওঠে,তখন ইরানের শাহী রাজবংশের সর্বশেষ শাসক রেজা শাহ পাহলভি চিকিৎসার অজুহাত দেখিয়ে ইরান থেকে পালিয়ে যায়।

১৯৭৮ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার পিপলস রিপাবলিক অব চীনকে স্বীকৃতি দেন এবং তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

১৯৮৬ চীনের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৯৭ ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে হেবরন চুক্তিস্বাক্ষরিত হয়।

২০০১ ওয়েব-ভিত্তিক, বহু-ভাষীক, মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু করে।

আরও পড়ুন : ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশের ১০১ বছর

জন্মদিন :

৩৭ রোমের রাজা নিরো জন্মগ্রহণ করেন।

১৬২২ ফরাসি নাট্যকার মলিয়রের জন্মগ্রহণ করেন।

১৮৩২ আইফেল টাওয়ারের স্থপতি গুস্তাভ আইফেল জন্মগ্রহণ করেন।

১৯০৫ সাহিত্যিক নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের জন্মগ্রহণ করেন।

১৯১৮ আরব ঐক্যের প্রতীক, মিশর প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের জন্মগ্রহণ করেন।

১৯০৯ বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ কাজী কাদের নেওয়াজের জন্মগ্রহণ করেন।

১৯২৯ নোবেল বিজয়ী কৃষাঙ্গ নেতা মার্টিন লুথার কিং-এর জন্মগ্রহণ করেন।

১৯৬৮ আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত বাংলাদেশী আইনজীবি ও পরিবেশকর্মী সৈয়দা রিজওয়ানা হাসান জন্মগ্রহন করেন।

১৯৭৩ ভিয়েতনাম যুদ্ধ: প্রেসিডেন্ড রিচার্ড নিক্সন আক্রমণাত্মক যুদ্ধ স্থগিত করার ঘোষণা দেন।

১৯৯১ যুক্তরাষ্ট্র কুয়েত থেকে ইরাককে তার সৈন্য প্রত্যাহারের জন্য নির্দিষ্ট সময়সীমা বেধেঁ দেয়, অপারেশন ডেজার্ট স্টর্ম যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর শপথ গ্রহণ

মৃত্যুবার্ষিকী :

৬৫৭ বিশিষ্ট সাহাবী হযরত হুযাইফা (রা.) ইন্তেকাল করেন।

১৯৮৮ নোবেলজয়ী [১৯৭৪] আইরিশ মানবহিতৈষী সিন ম্যাক ব্রিজের মৃত্যু।

২০১২ ইতালীয় প্রখ্যাত সাংবাদিক কার্লো ফ্রুটোরো এর মৃত্যু হয়।

২০১৬ আমেরিকান কবি ও শিক্ষাবিদ ফ্রান্সিসকো এক্স এলার্কন এর মৃত্যু হয়।

২০১৬ অস্ট্রেলিয়ার ফুটবলার ও কোচ কেন জুজ এর মৃত্যু হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপাল...

শেখ হাসিনার কাছে দেশের চেয়ে ভারত আনন্দের ও নিরাপত্তার জায়গা: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির র...

ইউএনওকে জামায়াতের হুমকি-ধমকি, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সরকারি কর্মকর্তাদের সঙ্গে জামায়াতের অসৌজন্যমূলক আচ...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

ফের উত্তপ্ত সাভার-আশুলিয়া, অবরোধ-ভাংচুর, বিজিবি মোতায়েন

টানা দুই দিন শান্ত থাকার পর ন্যূনতম ৩০ হাজার টাকা...

১০ হাজার টাকার ধার থেকে বিশ্বমঞ্চে দীপিকা!

বলিউডের শীর্ষ তারকা হয়ে ওঠার যাত্রাপথ কখনোই গোলাপ বিছানো ছিল না জনপ্রিয় অভিনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা