ছবি: সান নিউজ
ঐতিহ্য ও কৃষ্টি

ঢাকায় শুরু হলো তিন দিনব্যাপী কোরিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও রয়েছে কোরিয়ান সিনেমার বিশাল দর্শক। এবার সেসব দর্শকের জন্য রয়েছে সুখবর। বেশ কয়েক বছর থেকে ঢাকায় কোরিয়ান সিনেমার প্রদর্শন করা হয়। এবার ‘প্যারাসাইট’ সিনেমাটি প্রদর্শনের মধ্য দিয়েই রাজধানীর জাতীয় জাদুঘরে শুরু হলো ‘কোরিয়ান ফিল্ম অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল ২০২১।’

ভিন্ন ভাষার সিনেমা হয়েও সেরা সিনেমার পুরস্কার জিতে অস্কারে রেকর্ড গড়ে নিয়েছিল কোরিয়ান সিনেমা 'প্যারাসাইট'। সিনেমার পরিচালক হলেন বং জুন হোর। এবার এই সিনেমা দেখা যাবে ঢাকায়।

বুধবার (২৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় এই উৎসব। বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এরপর ‘প্যারাসাইট’ সিনেমাটি দেখানো হয়। তিন দিনে দেখানো হবে মোট পাঁচটি সিনেমা। উৎসবটি চলবে শুক্রবার (২৬ নভেম্বর) পর্যন্ত।

উৎসবের দ্বিতীয় দিনে অর্থাৎ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দেখানো হবে ‘কিম জিয়ুং বর্ন ১৯৮২’ একই দিনে বেলা ১টায় দেখানো হবে বহু আলোচিত সিনেমা 'অ্যালাইভ'। এই সিনেমার মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে শেষ পর্যন্ত আশা নিয়ে মানুষ বাঁচে এবং নতুন সূর্যের মুখ দেখতে পায়। কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে সাড়া তুলেছিল এই সিনেমা।

উৎসবের শেষ দিন শুক্রবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় দেখানো হবে ‘রেড সুজ অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস’ ও ১টায় ‘মাল-মো-ই: দ্য সিক্রেট মিশন।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা