ইতিহাসের এই দিনে ইমরান খানের জন্ম-ফিদেল কাস্ত্রোর প্রয়াণ
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিন

ইমরান খানের জন্ম-ফিদেল কাস্ত্রোর প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর, ২০২১)। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৫৩৮ - পর্তুগিজ নৌবাহিনী ভারত থেকে নৌ-সেনাদের সরিয়ে নিয়ে যায়।

১৭৫৯ - একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করে বৈরুত ও দামেস্কে। তাতে প্রায় ৩০ হাজার মানুষ মৃত্যুবরণ করে।

১৮১৩ - জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন হয়।

১৮৩৮ - ভারতের করিঙ্গ (বন্দর শহর) শহরে সাইক্লোন আঘাত করে। ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তোড়ে পুরো শহর তছনছ হয়ে যায়। প্রায় তিন লাখ লোক নিহত হয়।

১৮৭৫ - ব্রিটেন মিশরের খতিবের কাছ থেকে সুয়েজ খালের ৪৪ শতাংশ মালিকানা কিনে নেয়।

১৮৮০ - ফরাসী বিজ্ঞানী লাভরান ম্যালেরিয়া রোগের কারণ আবিস্কার করেন।

১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধে পোল্যান্ড দখলকারী দেশগুলো অর্থাৎ রাশিয়া, জার্মানী ও অষ্ট্রিয়া পরাজিত হওয়ার পর পোল্যান্ড আবারও স্বাধীনতা লাভ করে।

১৯৩৬ - জার্মানি ও জাপান কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বিরোধী চুক্তি স্বাক্ষর করে।

১৯৭৫ - দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম হল্যান্ডের উপনিবেশ থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে।

১৯৯১ - মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্র তীরবর্তী বৃহত্তর একটি বিমান ঘাঁটি ফিলিপিন্সের হাতে তুলে দেয়।

১৯৯১ - খুলনা বিশ্ববিদ্যালয় এর একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

১৯৯২ - চেক পার্লামেন্টে চেকযুক্তরাষ্ট্র বিভাজন বিল অনুমোদন করা হয়।

১৯৯৬ - পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে এসেছিলেন।

২০০১ - সুইস এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হলে ২৪ জন নিহত হয়।

২০০৪ - রাতে তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

২০০৭ - উপদেষ্টা পরিষদ সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তাবিত আলাদা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করে।

জন্ম:
১৫৬২ - লাফান ডি ভেগা, তিনি ছিলেন স্প্যানিশ নাট্যকার ও কবি।

১৮৪১ - আর্নেস্ট সচ্রডের, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ।

১৮৯৫ - লুডভিক সভোবডা, তিনি ছিলেন চেক জেনারেল, রাজনীতিবিদ ও ৮ম প্রেসিডেন্ট।

১৮৯৮ - চিত্রপরিচালক দেবকী কুমার বসু জন্মগ্রহণ করেন।

১৯০৪ - বা জীন, তিনি ছিলেন চীনা লেখক।

১৯০৬ - নাট্যকার নূরুল মোমেন জন্মগ্রহণ করেন।

১৯১৫ - অগাস্টো পিনোশের চিলির জেনারেল, রাজনীতিবিদ ৩০ তম প্রেসিডেন্ট।

১৯১৯ - ধ্বনি বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক মুহম্মদ আবদুল হাইয়ের জন্ম।

১৯২০ - রিকার্ডো মন্টাল্বান, মেক্সিকান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, গায়ক ও পরিচালক।

১৯২৩ - মাউন কইভিস্টো, ফিনিশ মহাজন, রাজনীতিবিদ ও ৯ম প্রেসিডেন্ট।

১৯৩৩ - কবি শক্তি চট্টোপাধ্যায় জন্ম গ্রহণ করেন।

১৯৫২ - ইমরান খান, তিনি পাকিস্তানি সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ।

১৯৬২ - হিরনবু সাকাগুচি, তিনি জাপানি খেলা ডিজাইনার ও মিস্টওয়াল্কারের প্রতিষ্ঠিাতা।

১৯৭৭ - গুইলেরমো কানাস, তিনি আর্জেন্টিনার টেনিস খেলোয়াড়।

১৯৮১ - জাবি আলোনসো, তিনি স্প্যানিশ ফুটবলার।

১৯৮৪ - গাস্পারড উলিয়েল, তিনি ফরাসি মডেল ও অভিনেতা।

১৯৮৬ - ক্রেগ গার্ডনের, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।

মৃত্যু:
১৫৬০ - আন্দ্রেয়া ডরিয়া, তিনি ছিলেন ইতালিয়ান এডমিরাল।

১৮৫৭ - সিপাহী বিদ্রোহ দমনকারী ব্রিটিশ সেনা অফিসার হেনরি হ্যাভলক।

১৮৮৫ - টমাস এ. হেন্ড্রিক্স, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ২১ তম ভাইস প্রেসিডেন্ট।

১৯১১ - ফরাসি মার্কসবাদী নেতা পল লাফাগ।

১৯৪১ - সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকার।

১৯৫০ - ইয়োহানেস ভিলহেল্ম ইয়েনসেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ লেখক ও নাট্যকার।

১৯৫৬ - অলিয়েক্সান্দ্র পেত্রভিচ দোভজেন্‌কো, ইউক্রেনীয় বংশোদ্ভূত রাশিয়ান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৫৯ - জেরার্ড ফিলিপ, তিনি ছিলেন ফরাসি অভিনেতা।

১৯৭০ - ইয়ুকিও মিশিমা, তিনি ছিলেন জাপানি লেখক, অভিনেতা ও পরিচালক।

১৯৭৪ - জাতিসংঘের তৃতীয় মহাসচিব উথান্ট।

১৯৮১ - খ্যাতনামা সঙ্গীতজ্ঞ রাইচাঁদ বড়াল।

১৯৯০ - ভারতের ট্রেড ইউনিয়ন সংগঠক মহম্মদ ইলিয়াস।

১৯৯৭ - হাস্টিংস বান্ডা, তিনি ছিলেন মালাউইর চিকিৎসক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

২০১৩ - উইলিয়াম অ্যান্থনি ফোকেস, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

২০১৬ - ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো রুজ, তিনি ছিলেন একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী।

দিবস:
আন্তর্জাতিক নারীর বিরুদ্ধে সহিংসতা দূরীকরণ দিবস।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে মার্কেট দখলে বাধা দেওয়ায় নিহত ১, আহত ৮

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে...

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকে...

ভালুকায় বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, ছয়জনের কারাদণ্ড

ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অ...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর মধ্য...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সীলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬ টি ভোটের সীলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ী...

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনায় বাঁধা অভিযোগে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ-৩ সদর-গজারিয়া আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো...

বৈষম্যহীন শিক্ষক নিবন্ধন পরীক্ষার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রভাষক নিয়োগে শিক্ষক নিবন্ধনে (আল কুরআন, আল হাদিস, আরবি সাহিত্য ও আল ফিকহ বি...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সীলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬ টি ভোটের সীলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ী...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর মধ্য...

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী সাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা