সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় হামলায় ৩৮ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৮ সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন।

আরও পড়ুন : হামাস-ইসরায়েল সংঘর্ষ, ১১ সেনা নিহত

বুধবার (১ নভেম্বর) ফিলিস্তিন সাংবাদিক সিন্ডিকেট ফেসবুকে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ‘৭ অক্টোর থেকে ২৫ জন ফিলিস্তিনি সাংবাদিক এবং ১৩ সংবাদকর্মী ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন।’

সংস্থাটি আরও জানায়, ‘একই সময়ের মধ্যে, ৩৫ সাংবাদিকের বাড়ির উপর সরাসরি হামলা চালানো হয়েছে। এতে তাদের পরিবারের অসংখ্য সদস্য নিহত হয়েছেন। যার মধ্যে রয়েছে আল জাজিরার সাংবাদিক ওয়ায়েল দাহদুর বাড়িতে হামলার ঘটনা। ওই হামলায় ওয়ায়েলের স্ত্রী, দুই সন্তান এবং ছোট নাতি নিহত হন।’

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলা, নিহত অর্ধশতাধিক

সিন্ডিকেট নামের সংস্থাটি বলেছে, ‘নতুন করে সাংবাদিকদের উপর হামলার বিষয়টি ফিলিস্তিনি সাংবাদিকের উপর ইসরায়েলের জঘন্য অপরাধের একটি অংশ। ইসরায়েলি সেনাবাহিনী ২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৫৫ জন ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে। যার মধ্যে ২০২২ সালের মে মাসে শিরিন আবু আকলেহর হত্যাকাণ্ড অন্যতম।’

সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় টেলিফোন, ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। গাজাকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার উদ্দেশ্য হলো— রাতের আঁধারে সেখানে গণহত্যা চালানো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা