সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় অর্থোডক্স চার্চে হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : গাজার একটি অর্থোডক্স চার্চে ইসরাইলের বোমা হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও কয়েকজন।

আরও পড়ুন : জামিন পেলেন নওয়াজ

ফিলিস্তিনি ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, গাজার আল-জয়তুন এলাকার সেন্ট পরফিরাস চার্চে বৃহস্পতিবার হামলা চালানো হয়েছে।

ওয়াফা আরও জানায়, বোমা হামলায় কাউন্সিল অব চার্চ স্টেওয়ার্ডসের ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এখানে বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল। খ্রিস্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের সদস্যই ছিল তারা। তারা অব্যাহত ইসরাইলি বোমা হামলার মুখে সেখানে গিয়েছিল।

আরও পড়ুন : চীনের পরমাণু অস্ত্রভাণ্ডার বেড়েছে

আলজাজিরার একটি ভিডিওতে দেখা যায়, বোমায় আহত দু্জন অ্যাম্বুলেন্সে করে গাজার একটি চিকিৎসাকেন্দ্রে যাচ্ছেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজায় উপত্যকার আল-আহলি আল-আরাবি হাসপাতালে বোমা হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বোমা হামলায় ১৮ নিহতের খবর দেয় আলজাজিরা। এর পর অর্থোডক্স চার্চে বোমা হামলা চালায় ইসরাইল। এতে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা