ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউক্রেনে রাশিয়ার চালানো ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ সময় আরও ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আঞ্চলিক প্রসিকিউটর অফিস।

আরও পড়ুন: ইসরায়েলি হামলাকে সন্ত্রাস বলল যুক্তরাষ্ট্র

মঙ্গলবার (৮ আগস্ট) ভোরে পূর্ব ইউক্রেনের খারকিভের কুপিয়ানস্ক জেলার ক্রুহলিয়াকিভকা গ্রামে রাশিয়ার চালানো ৪ টি গাইডেড এরিয়াল ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ৩ জন। তাদের মধ্যে একজন নারী (৪৫) এবং ২ জন পুরুষ রয়েছেন।

আরও পড়ুন: দ. আফ্রিকায় সহিংসতায় নিহত ৫

আঞ্চলিক প্রসিকিউটর অফিস বলছে, ক্ষেপণাস্ত্র হামলার পর আইন প্রয়োগকারী কর্মকর্তারা এবং রাষ্ট্রীয় জরুরি পরিষেবা দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় এমএলআরএস রকেট আর্টিলারি দিয়ে ঐ গ্রামে গুলি চালায় রুশ বাহিনী। এতে আরও ৪ জন আহত হয়। তাদের মধ্যে ২ পুলিশ ও ২ জন উদ্ধারকর্মী ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলার পর বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্তসহ বেশ কয়েকটি ভবন আংশিক ধ্বংস হয়ে গেছে।

আরও পড়ুন: নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৩৮

এদিকে কুপিয়ানস্কে রুশ বাহিনীর হামলা বৃদ্ধির পাওয়ায় ঐ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান আন্দ্রি বেসেডিন সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র: সিএনএন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা