ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তুরস্ককে সেনা পাঠাতে অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি বালকান অঞ্চলের দেশ কসোভোতে যে উত্তেজনা দেখা গেছে, সেটি প্রশমনে দেশটিতে সেনা পাঠানোর অনুরোধ জানিয়েছে ন্যাটো। এই প্রেক্ষিতে আগামীকাল রোববার (৪ জুন) ও সোমবার (৫ জুন) কসোভোতে সেনা কমান্ডো পাঠাবে ন্যাটো জোটভুক্ত দেশ তুরস্ক।

আরও পড়ুন : ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

শনিবার (৩ জুন) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে কসোভোতে যে উত্তেজনা দেখা যাচ্ছে, সেটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে। উত্তেজনা নিরসনে ফলপ্রসু আলোচনার আহ্বান জানিয়েছে তারা।

আরও পড়ুন : আজ শপথ নিচ্ছেন এরদোয়ান

সেনা মোতায়েনের বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আমাদের একটি কমান্ডো ব্যাটালিয়নকে ৪ থেকে ৫ জুন মোতায়েন করা হবে।

প্রসঙ্গত, এপ্রিলে কসোভোর উত্তর দিকে আঞ্চলিক সরকারের উপ-নির্বাচন হয়। এতে জাতিগত আলবেনিয়ানরা ৩ জায়গায় মেয়র নির্বাচিত হন এবং দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু কসোভোর উত্তর দিকটি জাতিগত সার্বিয়ান অধ্যুষিত। দেশটির কেন্দ্রীয় সরকারের আয়োজিত এ নির্বাচন বয়কট করে তারা।

কয়েকদিন আগে জাতিগত ৩ আলবেনিয়ান যখন মেয়র পদের দায়িত্ব গ্রহণ করেন, তখন সেখানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : দেশে আরও নতুন শনাক্ত ৬৫

এতে কসোভোর সরকারের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রশাসন হুঁশিয়ারি জানিয়েছে, সমস্যা সমাধান না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : ২৫ লাখের অধিক অ্যাকাউন্ট ব্যান

গত সোমবার (২৯ মে) কসোভোর উত্তর দিকে বড় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সেদিন ন্যাটোর ৩০ শান্তিরক্ষীসহ ৫২ জন সার্বিয়ান বিক্ষোভকারী আহত হন।

এই হামলার পর কসোভাতে আরও সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয় ন্যাটো।

খবর : রয়টার্স

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা